| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কেকেআরকে হারিয়ে যা বললেন মুম্বইয়ের ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৭ ১২:৩১:৪৫
কেকেআরকে হারিয়ে যা বললেন মুম্বইয়ের ব্যাটার

এক সময় আসরের অন্যতম শক্তিশালী দল কেকেআরের হয়ে খেলা সূর্যর রেকর্ড পুরনো দলের বিরুদ্ধে বেশ ভাল। কলকাতার বিরুদ্ধে আইপিএলে ১০টি ম্যাচে ৩৮০ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৭.৮৬। রবিবার ওয়াংখেড়েতেও ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন তিনি। দলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছেন।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অবশ্য সূর্য জানিয়েছেন, খোলা মনে খেলতে নেমেছিলেন তিনি। কোনও চাপ নেননি। তার ফলেই এই সাফল্য। সূর্য বলেছেন, ‘‘প্রথমে ৬-৭টা বল দেখে নিতে চেয়েছিলাম। জানতাম কিছুটা সময় কাটিয়ে নিলে তার পর খেলতে সমস্যা হবে না। রান তাড়া করার শুরুটা খুব ভাল হয়েছিল। আমার পরে অনেক ব্যাটার ছিল। তাই মাথায় অতিরিক্ত চিন্তা ছিল না।’’ কলকাতার বোলাররা তাঁর পছন্দের জায়গায় বল করছিল বলে জানিয়েছেন তিনি। সূর্য বলেছেন, ‘‘ওরা আমার শরীরের দিকে বেশি বল করছিল। ফলে কব্জি ব্যবহার করে খেলছিলাম। পছন্দের শট খেলতে পেরেছি। যত সময় গড়িয়েছে তত আত্মবিশ্বাস পেয়েছি।’’

এক বার ছন্দ পেয়ে যাওয়ার পরে সেটা ধরে রাখতে চান সূর্য। তিনি বলেছেন, ‘‘কলকাতার বিরুদ্ধে যে খেলাটা খেলেছি সেটাই পরের ম্যাচগুলোতে ধরে রাখতে চাই। গত বার আমাদের সময় ভাল যায়নি। এ বার যাতে সেটা না হয় সেই চেষ্টাই করব।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...