| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শেষ হলো প্যারাগুয়ে বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৫ ১২:১৪:০০
শেষ হলো প্যারাগুয়ে বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

অন্যদিকে সিনিয়রদের তুলনায় বেশ ভালো করছেন সেলেসাওদের যুবারা। অনূর্ধ্ব-২০ পর্যায়ে কোপা আমেরিকা জয়ের পর অনূর্ধ্ব-১৭ পর্যায়েও একের এক জয় ছিনিয়ে নিয়েছে নেইমারের উত্তরসূরিরা।

অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। শুক্রবার (১৪ এপ্রিল) ইকুয়েডরের রাজধানী কুইটোর এস্তাদিও দে লিগা দেপোর্টিভা ইউনিভার্সিটিরিয়া দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় সেলেসাও জুনিয়ররা। এর আগে প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল তারা।

গতকাল দিনের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল জয় পেলেও প্রায় অর্ধেক সময় তারা ১০ জনের দল নিয়েই খেলে। ম্যাচের ৪৯ মিনিটে ব্রাজিল ফরোয়ার্ড দোদো দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে ১০ জনের দলের বিরুদ্ধেও জয় পায়নি প্যারাগুয়ে।

ব্রাজিল-প্যারাগুয়ের ম্যাচে মাত্র ১৯ মিনিটেই এগিয়ে যায় প্যারাগুয়ে (১-০)। তাদের হয়ে গোল করেন পাউলো রিভারোস। এরপর প্যারাগুয়ে ডিফেন্ডার রদ্রিগো গোমেজের আত্মঘাতি গোলে মাত্র ৫ মিনিট পরই সমতায় আসে ব্রাজিল (১-১)। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগেই তারা লিড পায় (২-১)সেলেসাওদের এগিয়ে দেওয়া সেই গোলটি করেন রায়ান রোচা।

বিরতির পর ১০ জনের দলে পরিণত হলেও পিছিয়ে থাকেনি দলটি। খেলার ৭৯ মিনিটে লুইস গুস্তাভোর গোলে তারা ব্যবধান দ্বিগুণ করে ৩-১। বড় ব্যবধানে হারের জন্য যখন ক্ষণ গুণছিল প্যারাগুয়ে, ম্যাচে যোগ করা সময়ে গোল করেন অ্যাঞ্জেল আগুয়েও। তাতেই স্কোরলাইন দাড়ায় (৩-২)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...