| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির অবিশ্বাস্য নতুন দুই রেকর্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১০ ১৪:৩৫:২৬
মেসির অবিশ্বাস্য নতুন দুই রেকর্ড

আর এ দুটি গোল মেসিকে পৌঁছে দিয়েছে অন্য এক মর্যাদায়। এর মাধ্যমে নতুন দুটি রেকর্ডের মালিক হলেন তিনি। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল করা ফুটবলার এখন মেসি।

মেসির সাবেক ক্লাব বার্সেলোনার সাবেক এ তারকার গোলসংখ্যা এখন ৭০২। রেকর্ড সংখ্যক এই গোলগুলো মেসি করেছেন ৮৪৬ ম্যাচ খেলে। আর এই মাইলফলক স্পর্শ করার পথে মেসি একটি রেকর্ড গড়ে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকা সিআর সেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপের ফুটবলে গোলসংখ্যা ৭০১। গোলগুলো করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ। ইউরোপ ছেড়ে সৌদি আরবে চলে যাওয়ায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই সিআর সেভেনের সামনে।

একই রাতে মেসি আরও একটি মাইলফলক ছুঁয়েছেন। নিসের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত ক্লাব ফুটবলে মেসির গোলে অবদানের সংখ্যা ছিল ৯৯৮। নিজে গোল করে সেটিকে নিয়ে যান ৯৯৯-এ। এরপর রামোসকে দিয়ে এক গোল করিয়ে স্পর্শ করেছেন ১০০০ গোলে অবদান রাখার মাইলফলক। নিস ম্যাচ শেষে ক্লাবের হয়ে মেসির গোলসংখ্যা ৭০২ এবং অ্যাসিস্ট ২৯৮টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...