| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে কোহলিদের বিপক্ষে লিটনদের জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৭ ১০:২৫:০৬
রেকর্ড গড়ে কোহলিদের বিপক্ষে লিটনদের জয়

সুনীল নারিন শুরুটা করেছিলেন। পরের গল্প লিখেছেন বরুণ চক্রবর্তী-সুহাশ শর্মা। ইডেনে কলকাতার স্পিন জালে ৮৯ রানে ১০ উইকেট হারায় বেঙ্গালুরু। বরুণ ১৫ রানে চার উইকেট এবং সুহাশ ৩০ রানে তিনটি উইকেট নেন। নারায়ণ-বরুণ এবং সুহাশ মিলে ৯ ব্যাটসম্যান কে আউট করেছেন। স্পিন ত্রয়ীতে বেঙ্গালুরুকে ৮১ রানে হারিয়ে এবারের আইপিএলে কলকাতা তাদের প্রথম জয় পেয়েছে।

কলকাতার ইডেন গার্ডেনে ২০৫ রান তাড়া করে ওপেনার কোহলি এবং ডু প্লেসিস বেঙ্গালুরুকে উড়ন্ত সূচনা এনে দেন। দুজনেই প্রথম চার ওভারে ৪২ রান করেন। পঞ্চম ওভারে বোলিং করে উদ্বোধনী জুটি ভাঙেন নারিন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারের কাছ থেকে অফ-স্টাম্পের বলের লাইন জুড়ে খেলতে চেয়েছিলেন কোহলি

২১ রান করা এই ওপেনারকে বোল্ড হয়ে ফিরে যেতে হয়েছিল। পরের ওভারে ডু প্লেসিসকেও ফিরিয়ে দেন বরুন। অফ স্টাম্পের বাইরে একটি শর্ট লেংথ বলে ডানহাতি স্পিনারের হাতে বোল্ড হন তিনি। বেঙ্গালুরু অধিনায়কের ব্যাট থেকে ১২ বলে ২৩ রান আসে। একই ভাবে গ্লেন ম্যাক্সওয়েলকেও আউট করেন বরুণ।

এরপর মিছিলে ছিলেন শাহবাজ আহমেদ-মাইকেল ব্রেসওয়েল। নারিন ও বরুণের সঙ্গে উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন সুহাশ। তরুণ স্পিনার তার অভিষেকে দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত এবং করণ শর্মাকে আউট করেন। শেষ পর্যন্ত ১২৩ রানে অলআউট হয়ে যায় ব্যাঙ্গালোর দল।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২০৪ রান করে কলকাতা। তারা ১০০ আগেই ৫ উইকেট হারিয়ে সমস্যা পরে যায় সেখান থেকে টেনে নেন শার্দুল ঠাকুর ও রিংকু সিং। স্বাগতিক দলের হয়ে মাত্র ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন শার্দুল। শুরুতেই হাফ সেঞ্চুরি করেন রহমানুল্লাহ গুরবাজ। এছাড়া ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তরুণ রিংকু। বেঙ্গালুরুর হয়ে দুটি করে উইকেট নেন আকাশ দীপ ও শর্মা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ, Live দেখবেন যেভাবে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ, Live দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বাংলাদেশ সময় ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...