| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শীর্ষে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৬ ১৬:২৯:৪৭
শীর্ষে আর্জেন্টিনা

গত বছর সেসের দিকে কাতার বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। সেটা সৌদি আরবের বিরুদ্ধে। এরপর টানা জয়ে শিরোপা জেতে দলটি। শুধু তাই নয় বিশ্বকাপের পর দুটি প্রীতি ম্যাচেও দারুণ জয় পায় আর্জেন্টিনা। যা ফিফার র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে ভালোমতো।

চলতি বছরের গত মাসে ঘরের মাঠে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় মরক্কোর কাছে। সেটিরই প্রতিফলন তাদের র‍্যাঙ্কিংয়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ হারায় ফ্রান্স।

র‍্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। চার ও পাঁচে রয়েছে বেলজিয়াম ও ইংল্যান্ড। এরপর যথাক্রমে রয়েছে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন।

গেল বিশ্বকাপে সেমিতে উঠে ইতিহাস গড়া মরক্কো রয়েছে ১১তম স্থানে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির অবস্থান ১৪। বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...