| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশদের বিপক্ষে সাকিব-মুশফিকের নতুন রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৫ ১৫:২৮:০০
আইরিশদের বিপক্ষে সাকিব-মুশফিকের নতুন রেকর্ড

গত ৪ এপ্রিল, মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় এই একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে টাইগার-এইরিশরা। ছেলের অসুস্থতার কারণে ব্যস্ত তামিম ইকবালকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি শেষ পর্যন্ত একাদশে রয়েছেন।

এদিকে গত ০৩ এপ্রিল ইনজুরির কারণে দলে নেই বাংলাদেশের অন্যতম পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ মত তিন পেসার নিয়ে খেলতে নেমেছে সাকিব বাহিনি।

সাকিব খেললেন ওয়ানডে মেজাজে, একেবারে তেড়েফুঁড়ে। অপরপ্রান্তে মুশফিক ছিলেন নিয়ন্ত্রিত। দুজনে মিলে বাংলাদেশের স্কোরবোর্ডটা এগিয়ে নিয়ে গিয়েছেন দারুণ ভাবে। সকাল থেকেই এই দুজন মিলে রাজত্ব করলেন মিরপুরে। সাকিব-মুশফিকের এই আক্রমণের সামনে কোনরকম প্রতিরোধই গড়তেরর পারল না আয়ারল্যান্ড।

সাদা পোশাকের ক্রিকেটে এই দুজনের জুটি অবশ্য নতুন কিছু নয়। এই ফরম্যটে বাংলাদেশের অন্যতম সফল জুটি তাঁরা। দুজনে আজ পঞ্চমবারের মত গড়লেন শতরানের জুটি। এছাড়া বাংলাদেশের হয়ে পাঁচবার শতরানের জুটি গড়তে পেরেছিলেন হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর।

টেস্টের প্রথম দিন শেষবেলায় ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল ফিরে গিয়েছিলেন দ্রুতই। ফলে একটা আক্ষেপ নিয়েই দিন শেষ করেছিল বাংলাদেশ। এরপর আজ দিনের তৃতীয় ওভারেই ফিরে গিয়েছেন মুমিনুল হক।

৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। সেখান থেকেই দলকে টেনে তুললেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুজনে মিলে চতুর্থ উইকেটে যোগ করেছেন ১৫৯ রান। সাকিব আল হাসান ৯৪ বল থেকে করেন ৮৭ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...