| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে অনন্য এক রেকর্ড গড়লেন সিকন্দর রাজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৩ ১৪:৪৫:২৫
আইপিএলে অনন্য এক রেকর্ড গড়লেন সিকন্দর রাজা

ক্রিকেটের এই শর্ট ফরমেট সারা বিশ্বজুড়ে শুরু হয়েছে ফ্রাঞ্চাইজি লিগ। যার মধ্যে জনপ্রিয়তম লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলে অভিষেকের আগে দেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ খেলার নজির গড়লেন জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দর রাজা। দেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার পরে আইপিএলে অভিষেক ম্যাচে খেলার নয়া নজির গড়েছেন রাজা।

গত টি-২০ বিশ্বকাপ হোক কিংবা তার আগে দেশের মাটিতে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে সিরিজ,দেশের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন রাজা। ব্যাট এবং বল হাতে অনবদ্য পারফরম্যান্স ছিল তাঁর। যার সুফল তিনি পান মিনি নিলামে। এই মিনি নিলামের মধ্যে দিয়েই তাঁকে দলে নেয় পঞ্জাব কিংস। গতকাল অর্থাৎ শনিবার পঞ্জাব কিংসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক হয় সিকন্দর রাজার। অভিষেকের আগে দেশের হয়ে ৬৬ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন রাজা‌। তারপরেই আইপিএলে অভিষেক হয়েছে তাঁর।

এই তালিকায় দুই নম্বরে রয়েছেন আদিল রশিদ। ইংল্যান্ডের হয়ে ৬২ টি ম্যাচ খেলার পরে ২০২১ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। তৃতীয় নম্বরে রয়েছেন মার্টিন গাপটিল। তিনি ২০১৬ সালে দেশের হয়ে ৬১ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার পরে আইপিএলে তাঁর অভিষেক হয়। চার নম্বরে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি(৫৫), পাঁচে রয়েছেন আয়ারল্যান্ডের জস লিটল(৫৩),ছয়ে অ্যালেক্স হেলস (৫২),সাতে জস বাটলার (৪৮), আটে দুশ্মন্ত চামিরা (৪৭),নয়ে রহমানুল্লাহ গুরবাজ(৪১),দশে ড্যারেন স্যামি (৪০) এবং এগারো নম্বরে রয়েছেন রভম্যান পাওয়েল (৩৯)। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে রাজা ব্যাট হাতে ১৩ বলে ১৬ রান কলে আউট হন। সুনীল নারিনের বলে মারতে গিয়ে নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বল হাতে তিন ওভার বল করে ২৫ রান দিয়ে নেন একটি উইকেট। নীতিশ রানার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...