| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিশ্চিতভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৩ ১২:২৮:৩৪
নিশ্চিতভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

২০২৩ বিশ্বকাপ সুপার লিগে সেরা আট দলের লড়াই থেকে আজ (রোববার) ছিটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে শেষ দুই দল হয়ে বিশ্বকাপ খেলতে হলে ৯ দলের বাছাইপর্ব পার হতে হবে ক্যারিবীয়দের।

আজ জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এইডেন মার্করামের ১২৬ বলে ১৭৫ রানের ইনিংসে (১৭ চার, ৭ ছক্কা) ভর করে ৮ উইকেটে ৩৭০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২২৪ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

১৪৬ রানের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তারা উঠে এসেছে আট নম্বরে। তাতেই ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারিয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকা ভালো অবস্থানে থাকলেও তাদের বিশ্বকাপ ভাগ্য বাংলাদেশের হাতে। যদি আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মাসে ফিরতি সিরিজে টাইগাররা একটি ম্যাচও জেতে, তবে প্রোটিয়ারা সরাসরি বিশ্বকাপ খেলবে।

কিন্তু যদি তিন ম্যাচের সব কটি আয়ারল্যান্ড জিতে যায়, তবে তারা দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে সেরা আট দলে ঢুকে যাবে, সরাসরি খেলবে বিশ্বকাপ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...