| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ম্যাচ জিতে দলের দুই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৮ ০৩:৫৪:৪২
ম্যাচ জিতে দলের দুই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ সাকিব

আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের করা ১৯.২ ওভারে ২০৭ রানের বড় সংগ্রহে ভিত গড়ে দিয়েছিল ওপেনিং জুটিতে লিটন দাস ও রনি তালুকদার।

পরে বৃষ্টি আইনে ২২ রানে জয় লাভ করেন সাকিব বাহিনি। জয়ের পর বাংলাদেশের দুই ওপেনার রনি ও লিটনের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘দুই ওপেনার শুরু থেকেই দারুণ ইতিবাচক ছিল, ইন্টেন্ট ছিল ভালো এবং ঠিক এমন কিছুই আমাদের প্রয়োজন ছিল। এই জুটিই আমাদের জন্য ম্যাচের ভিত গড়ে দিয়েছে।’

এই ইনিংসে ২৩ বলে ৪৭ রান করে আউট হন লিটন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটিতে ৩৮ বলে ৬৭ রানের ইনিংসে ম্যাচের সেরা হন রনি। পরে চারে নেমে ২০ বলে ৩০ রান করেন শামীম। অধিনায়ক সাকিব অপরাজিত থাকেন ১৩ বলে ২০ রান করে।

বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। জবাবে সফরকারীরা করতে পারে ৫ উইকেটে ৮১ রান। সব মিলিয়ে সিরিজে এগিয়ে যাওয়া ও দলের উজ্জীবনী পারফরম্যান্সে বেশ খুশি সাকিব।

তিনি বলেন, ‘আমরা এটাই চাই (সমন্বিত পারফরম্যান্স)। টি-টোয়েন্টিতে দু-একজনের পক্ষে সব ম্যাচে অবদান রাখা কঠিন। অলরাউন্ড পারফরম্যান্স প্রয়োজন আমাদের। গত চার ম্যাচ ধরে এটিই করে আসছি আমরা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...