IPL ২০২৩: ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে খর্ব হবে অলরাউন্ডারদের ভূমিকা, দাবি DC কোচের
রিকির মতে, এই নিয়ম টিম কম্বিনেশন এবং ম্যাচের পরিকল্পনা উভয়কেই প্রভাবিত করতে পারে। ইমপ্যাক্ট ক্রিকেটারকে অবশ্যই ভারতীয় ক্রিকেটার হতে হবে। বিদেশী ক্রিকেটারদের তখনই ব্যবহার করা যেতে পারে যখন শুরুর লাইন আপে চারজনের কম বিদেশী থাকে। দিল্লিতে একটি ইভেন্টে এই নতুন নিয়ম সম্পর্কে বলতে গিয়ে পন্টিং বলেছিলেন, ‘এই নিয়ম অনেকটাই নির্ভর করছে আমরা প্রথমে ব্যাট করছি না, বল করছি তার উপরে। ফলে টসের সময়ে আমাদের কাছে দু'টি দল থাকবে। একটি পৃথক দল থাকবে প্রথমে ব্যাটিং করলে, আর অন্যটি তৈরি থাকবে প্রথমে বোলিং করতে হলে। যদি প্রথমে ব্যাট করি, স্বাভাবিক ভাবেই একজন ব্যাটারকেই পরিবর্তন করে নেব। যদি তাড়াতাড়ি উইকেট হারাই সে ক্ষেত্রে টপ অর্ডারের একজন ব্যাটারকে পরিবর্ত হিসেবে দলে আনব। ফলে একাধিক উপায় আছে পরিবর্ত ক্রিকেটারকে ব্যবহারের।’
তিনি যোগ করেছেন: ‘এই নিয়ম আসলে অলরাউন্ডারদের ভূমিকাকেই অনেকটা খর্ব করে দেবে। ফলে বিশ্বমানের অলরাউন্ডার না হলে সেই গুরুত্বটা থাকবে না। সেটা হলেই তখন হয় ব্যাটার না হয় বোলার হিসেবে দলে জায়গা হবে। 'বিটস অ্যান্ড পিসেস' ক্রিকেটাররা এই সুযোগটা পাবে না। ফলে এই বছর আমরা হয়তো এটা দেখব, যে সব ক্রিকেটার হয়তো সাতে ব্যাট করছে। বল হাতে এক বা দুই ওভার করছে, তাদেরকে ম্যাচে খুব কম ব্যবহার করা হবে। কারণ ওদের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে।’
মিচেল মার্শের কথা বলতে গিয়ে রিকি পন্টিং আবার বলেছেন, ‘অস্ট্রেলিয়াতে তিন -চার মাস ওকে বিশ্রামে থাকতে হয়েছে। দলের বাইরে ছিল মিচেল। নভেম্বর মাসে ওর যে গোড়ালি অপারেশন হয়েছিল, তার থেকে মিচেল এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। যদিও এখনও কোনও ম্যাচে মিচেল বল করেনি, তবে নেটে ৫-৬ সপ্তাহ ধরেই বল করছে ও। আমাদের দলে মিচেলের যে রোলটা রয়েছে, তাতে ওকে কয়েক ওভার বল করতে হবে। এটা মিচেল নিজেও জানে এবং অবশ্যই বোঝে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
