| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম গোল হল মরক্কো-ব্রাজিল ম্যাচে, ৩৮ মিনিট শেষে দেখে নিন সর্বশেষ ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৬ ০৪:৫০:৩৪
প্রথম গোল হল মরক্কো-ব্রাজিল ম্যাচে, ৩৮ মিনিট শেষে দেখে নিন সর্বশেষ ফলাফল

আজ ২৬ মার্চ রোববার বাংলাদেশ সময় ভোররাত চারটায় মরক্কোর তানজাহা শহরের ইবনে বাতুতা স্টেডিয়ামে ক্যাসেমিরোর নেতৃত্বাধীন সেলেসাওদের আথিতিয়তা দেবে হাকিম জিয়েখ-আশরাফ হাকিমির দেশ।

কাতার বিশ্বকাপে একদিকে যেমন আর্জেন্টিনা তার দুর্দান্ত ফর্মে থেকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তেমনি ব্রাজিল শেষ ম্যাচে বাজে পারফর্ম করে বিশ্বকাপের আসর থেকে ছিটকে যায়। ব্যর্থ হয় হেক্সা মিশনে। গতবছরের সেই কাতারে নিজেদের হেক্সা মিশনে গিয়ে নেইমাররা কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল।

বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর পরই কোচের ব্রাজিলের পদ ছেড়ে দেন প্রফেসর তিতে। নতুন কোচের খোঁজে থাকা ব্রাজিল উত্তর আফ্রিকার দেশ কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা দল মরক্কোর বিপক্ষে কেমন খেলবে তা দেখার বিষয়। সাম্প্রতি নেইমারদের দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয় মেনেজেসের হাতে। আগামী ২০২৬ বিশ্বকাপেই শিরোপা জিততে মরিয়া ব্রাজিলিয়ানরা। তাই জয় দিয়ে শুরু করতে চায় ভিনিসিয়াস-রদ্রিগোরা।

বিশ্বকাপে ব্যর্থ মিশনের পরও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ঠিকঠাক ধরে রাখে ব্রাজিল। যদিও সেলেসাওদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আগের দিন বিশ্বচ্যাম্পিয়ন মেসিরা পানামাকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে বিশ্বজয়ের উৎসব করেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ ফলাফলঃ ৩৮ মিনিট শেষে মরক্কো-১, ব্রাজিল-০

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...