| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সূর্যকুমারের লজ্জাজনক ও ব্যতিক্রমী রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১০:৫৫:২২
সূর্যকুমারের লজ্জাজনক ও ব্যতিক্রমী রেকর্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চার রানে ব্যাট করেছেন সূর্যকুমার। ওই ম্যাচে মিচেল স্টার্কের প্রথম বলেই আউট হন তিনি। পরের ম্যাচে বিশাখাপত্তমে একই ছবি। আবার স্টার্কের প্রথম বলেই ড্রেসিংরুমে ফেরেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান। বুধবার (২২ মার্চ) চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে গোল্ডেন ডাক নিয়ে ফের আউট হন তিনি।

সূর্যকুমার যাদবই প্রথম ভারতীয় যিনি টানা তিন ওয়ানডেতে গোল্ডেন ডাকে আউট হয়েছেন। এর আগে শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, জহির খান, ইশান্ত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ টানা তিন ওয়ানডে ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। কিন্তু টানা তিন ওয়ানডেতে তাদের কেউই প্রথম বলে আউট হননি।

কোনো ব্যাটার যখন পর পর তিন ম্যাচে শূন্য রানে আউট হন, তখন তাকে নিয়ে প্রশ্ন ওঠে। সূর্যকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যতই টি-টোয়েন্টিতে তিনি ভাল খেলুন না কেন, ৫০ ওভারের ক্রিকেটে ভালো করতে পারছেন না।

ওয়ানডে ক্রিকেটে গত বছরের ফেব্রুয়ারি মাসে শেষবার অর্ধশতরান করেছিলেন সূর্য। তার পর থেকে শেষ ১৭টি ম্যাচে তার সর্বাধিক রান ৩৪। ভারতের হয়ে ২৩টি এক দিনের ক্রিকেটে ৪৩৩ রান করেছেন সূর্য। গড় মাত্র ২৫.০৪। ভারতীয় ম্যানেজমেন্টকে ভরসা জাগাতে পারছেন না। তাই তাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূর্যের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক নির্বাচক সাবা করিম। ইন্ডিয়া নিউজ স্পোর্টসকে সাবা বলেছেন, ‘সূর্যকে শ্রেয়াসের বিকল্প হিসাবে ভেবেছিল ম্যানেজমেন্ট। কিন্তু ও রান করতে পারেনি। আমি নিশ্চিত, শ্রেয়াস চোট সারিয়ে ফিরলে ওকে আবার চার নম্বরে খেলানো হবে। কারণ, ওই জায়গায় শ্রেয়াস ভাল খেলেছে। কিন্তু সূর্য এই পরিস্থিতিতে একটা রহস্যের মতো। কেন ও রান পাচ্ছে না, তা কেউ বুঝতে পারছে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...