| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে ব্র্যান্ডিং ক্রিকেটে মনোযোগী বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১৫:০২:২২
যে ব্র্যান্ডিং ক্রিকেটে মনোযোগী বাংলাদেশ

তাই নিজেকে পিছিয়ে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে বড় দলগুলো বড় রান করছে। আরেকটি দল সেই দৌড় তাড়া করে জিতেছে। সেদিকেই ছুটছেন লিটন, সাকিব, মুশফিকরা। গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত ২০ ম‌্যাচে বাংলাদেশ আগে ব‌্যাটিং করেছে ১২ বার। যেখানে সর্বনিম্ন রান ১৯২, সর্বোচ্চ ৩৪৯।

আগে ব‌্যাটিং করে পাঁচটিতে করেছে তিন’শর বেশি রান। ২৫০ পেরিয়েছে তিনবার। ২০০ থেকে ২৫০ রানের পুঁজি পেয়েছে দুটিতে এবং দুই’শর নিচে আছে দুটিতে।

পরিসংখ‌্যান বলছে তিন’শর বেশি রান করা পাঁচ ম‌্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। হেরেছে একটিতে। একটিতে ফল বের হয়নি। এছাড়া ২৫০ বেশি রান করা তিনটি ম‌্যাচের দুটিতেই উড়িয়েছে বিজয়ের পতাকা।

আগে ব‌্যাটিং করলে এখন নিয়মিতই তিন’শর বেশি রান করার লক্ষ‌্য থাকে, বলতে দ্বিধা করেননি দলের ওপেনার লিটন দাশ, ‘আমরা তো চাই এটা হোক। যদি আমরা রান করতে পারি, আপনি যখন বড় বড় ইভেন্ট খেলবেন তখন কিন্তু এমনই হয় রান। সব ম্যাচে ৩০০ হয় না, ২৮০ প্লাস হয়। চাইবো তো সবসময় ভালো উইকেটে খেলি, ভালো ফল করি। কিন্তু অবশ্যই আমার মনে হয় সাহায্য করবে এই জিনিস।’

তিন’শর বেশি রান করার পেছনে বড় চ‌্যালেঞ্জ শেষ ১০ ওভারে রান করা। যা আয়ারল‌্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে করে দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে শেষ ১০ ওভারে ৯৬ রান পায় স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেতে আসে ১০৮ রান। দুদিনই মুশফিকের ব‌্যাটে পুড়েছে প্রতিপক্ষ। প্রথম ম‌্যাচে তার ২৬ বলে ৪৪ ও দ্বিতীয়টিতে ৬০ বলে ১০০ রানে বাংলাদেশ নিজেদের দলীয় সর্বোচ্চ ৩৪৯ রান পায়। তাতে হাসি ফুটেছে ড্রেসিংরুমে। সামনে এই ব্র‌্যান্ডের ক্রিকেটই খেলতে চায় বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...