টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে শাস্ত্রীর মন্তব্যে শোরগোল ক্রিকেটদুনিয়ায়
২০২৩ সালে ভারত টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেছে। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড নয়, তাদের ট্রান্স-তাসমান প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের যাত্রা একটু সহজ করে দিয়েছে কিউইরা। সম্প্রতি অজিদের ঘরের মাঠে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত। 'মেন ইন ব্লু' গত ছয় বছরে দেশে-বিদেশে টানা চারবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে।
গত ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতেই শেষবার আইসিসি ট্রফি জিতেছিলো ভারত। দশ বছরের ট্রফি খরা কাটিয়ে ইংল্যান্ড থেকেই টেস্ট বিশ্বসেরার খেতাব নিয়ে দেশে ফিরতে চাইছেন রোহিত শর্মা’রা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ‘টিম ইন্ডিয়া’র চিন্তা বাড়িয়েছে উইকেটরক্ষক ঋষভ পন্থের চোট। তিনি না থাকায় দস্তানা হাতে কে থাকবেন উইকেটের পিছনে? ব্যাটিং-এ পন্থের অভাব পূরণ করবেন কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। যাবতীয় প্রশ্নের সহজ সমাধান অবশ্য রয়েছে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কাছে। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইকেটরক্ষক হিসেবে কে এল রাহুলকে চাইছেন তিনি।
ভারতীয় ক্রিকেটে কে এল রাহুল’কে নিয়ে গত কয়েকদিনে বিতর্কের আগুন জ্বলছে। তিন ফর্ম্যাটেই বেশ কয়েক মাস রানের দেখা নেই তাঁর ব্যাটে। রাহুলকে বাদ দেওয়ার দাবীতে সরব হয়েছিলেন ‘টিম ইন্ডিয়া’র সমর্থকেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে সুযোগ পেয়েও রাহুল ফের ব্যর্থ হওয়ায় দলে তাঁর জায়গা পাওয়ার বিরুদ্ধে মুখ খুলেছিলেন ভেঙ্কটেশ প্রসাদ, কপিল দেবের মত প্রাক্তনীরাও। ট্যুইটারের রাহুলের টেস্ট পরিসংখ্যান তুলে ধরে আক্রমণ শানিয়েছিলেন প্রসাদ। শেষমেশ তৃতীয় এবং চতুর্থ টেস্টে তাঁকে বাদই দেয় ভারতীয় ম্যানেজমেন্ট।
রাহুলের ব্যাটে একদিনের ম্যাচে অবশ্য আঁধার কাটেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কঠিন পরিস্থিতিতে ভারতকে জিতিয়েছিলেন রাহুল। মুম্বইতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ত্রাতা হতে দেখা গেলো তাঁকে। ৯১ বলে ৭৫* রানের ইনিংস খেলে জয় এনে দিলেন তিনি। এই ম্যাচ জেতানো ইনিংসের পর প্রাক্তন ছাত্রের হয়ে সওয়াল করলেন রবি শাস্ত্রী। ঋষভ পন্থ পথ দূর্ঘটনায় আহত হওয়ায় বিকল্প হিসেবে কে এস ভরতকে জায়গা দিয়েছে ‘টিম ইন্ডিয়া।’ তবে ভরত নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইকেটরক্ষক হিসেবে কে এল রাহুলকে চাইছেন শাস্ত্রী। সীমিত ওভারের খেলায় রাহুল উইকেটকিপিং করলেও টেস্টে দস্তানা হাতে তাঁকে দেখা যায় নি। ভেবে দেখা হোক রাহুল’কে, আবেদন জানিয়েছেন শাস্ত্রী।
শাস্ত্রী আরও জানান, “রাহুল উইকেটকিপিং করলে ভারত নিজেদের ব্যাটিং শক্তিশালী করতে পারবে। ও মিডল অর্ডারে-নম্বর পাঁচ বা ছয়ে খেলতে পারে।” ইংল্যান্ডে কিপার হিসেবে কেনো রাহুল আদর্শ হতে পারেন তারও ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রী।
তিনি আরও বলেন, “ইংল্যান্ডে সাধারণত অনেকটা পিছনে দাঁড়িয়ে পেসারদের বিরুদ্ধেই কিপিং করতে হয়। স্পিনারদের বিরুদ্ধে কিপিং করার তেমন সুযোগ হয় না। ওর (রাহুল) সামনে আরও দুটো একদিনের ম্যাচ রয়েছে আইপিএলের আগে। এর মধ্যে জাতীয় দলে ও নিজেকে প্রতিষ্ঠা করে নিতে পারে।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ঈদুল ফিতরের আগেই কি আসবে নতুন পে-স্কেল
- ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন: আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজ
- দেশে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড; যেভাবে আবেদন করবেন
- আজকের সোনার বাজারদর: ২২ ফেব্রুয়ারি ২০২৬
- আজকের সোনার বাজারদর: ২৩ ফেব্রুয়ারি ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ফ্যামিলি কার্ড আবেদন: লাগবে যেসব কাগজপত্র
- পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার; যা জানা গেল
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তালিকায় বড় পরিবর্তন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে টানা ১০ দিনের ছুটি
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় থাকছেন যারা
- যে দুই জেলা দিয়ে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু
- আজকের ইফতারের সময়; ৪ রমজান
- আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
