| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোহলিকে তীব্র কটাক্ষ করে একি বললেন গাভাস্কার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২০ ১১:১৭:২২
কোহলিকে তীব্র কটাক্ষ করে একি বললেন গাভাস্কার

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল। খেলাটি হয়েছিল বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে। ১০ উইকেটে লজ্জার হার হেরেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।

মাত্র ১৮ রানের লক্ষ্যমাত্রা দিয়ে এখন ২০ ওভারের খেলাতেও ডিফেন্ড করা যায় না। সেখানে ৫০ ওভার তো দিবাস্বপ্ন। আর ঠিক সেটাই ঘটল। ১০ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া।

ভারতের ১১৭ রানের মধ্যে সর্বোচ্চ রান প্রাক্তন অধিনায়কেরই। ৩৫ বলে ৩১ করেন কোহলি। ন্য়াথান এলিসের বলে তিনি এলবিডব্লিউ হয়ে যান। প্রথম ওয়ানডে ম্যাচে কোহলি ঠিক একই আউট হয়েছিলেন মিচেল স্টার্কের বলে। বারবার কোহলির এই আউট হওয়া একেবারেই মেনে নিতে পারেননি সুনীল গাভাসকর। কোহলিকে তীব্র কটাক্ষ করলেন ঠোঁটকাটা কিংবদন্তি।

গাভাসকার কোহলির আউট হওয়ার পর সম্প্রচারকারী চ্যানেলে বলেন, 'কোহলি আবার অ্যাক্রস দ্য লাইন খেলল। ও জানে এটা ভুল। প্রায়শই এরকম ভুল করছে ও। এখন ও এরকম আড়াআড়ি খেলছে। স্কোয়ার লেগে খেলার চেষ্টা করছে। ও তো মিড-অনের দিকেও তাকাচ্ছে না। এ জন্যই ও সমস্যায় পড়ছে।' সোজা কথা সোজা বলতে কখনই দ্বিতীয়বার ভাবেন না গাভাসকর। এদিনও তার ব্যতিক্রম ঘটল না। আগামী বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচ যে জিতবে, সিরিজ যাবে তার দখলেই। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে গেল ডিসাইডার। এই ম্যাচে কোহলির ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় থাকবেন ফ্যানরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...