| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি মনে করি না সে অতীত হয়ে গেছে’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৭ ১৫:৪০:৫৯
‘আমি মনে করি না সে অতীত হয়ে গেছে’

তবে টাইগার তারকা মাহমুদুল্লাহ রিয়াদ দলের পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন প্রধান কোচ বর্তমান সময়ের বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এখনও অতীত হননি মাহমুদউল্লাহ। আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেছেন,

“আমি মনে করি না সে অতীত হয়ে গেছে। আমরা যেটা করতে চাচ্ছি, বিশ্বকাপের আগে আমাদের প্লেয়ারের পুল বড় করতে। যদি বিশ্বকাপের কাছে গিয়ে কিছু হয়, তখন যেন যথেষ্ট খেলোয়াড় থাকে আমরা দেখেছি বা বিশ্বাস করতে পারি কোনো দায়িত্বের জন্য এমন।

ওই সুযোগটা আমরা নিতে চাই, বিশ্বকাপের আগে ১৫টা ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। মাহমুদউল্লাহ এখনও আছে।”

এখানেই অবশ্য থেমে থাকেননি সাংবাদিকরা। ২১৮ ম্যাচ খেলে ৩৫.৩৫ গড় ও ৭৬.১৭ স্ট্রাইক রেটে ৪ হাজার ৯৫০ রান করেছেন রিয়াদ। ‘প্লেয়ার পুল’ বাড়ানোর জন্য যাদের নেওয়া হচ্ছে, তারা যদি ভালো করেন; তাহলে কি মাহমুদউল্লাহর ক্যারিয়ার শেষ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন,

“উত্তর দেওয়ার জন্য এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ আপনারা চাচ্ছেন এটা খুঁজতে আমরা মাহমুদউল্লাহকে নিয়ে কী ভাবছি। মাহমুদউল্লাহ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে”

“আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিক। স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখা। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদউল্লাহ শেষ, এখনও যথেষ্ট ম্যাচ বাকি আছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...