| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লিভারপুলকে হটিয়ে শেষ আটে রিয়াল, জানুন বিস্তারিত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১০:২১:০৩
লিভারপুলকে হটিয়ে শেষ আটে রিয়াল, জানুন বিস্তারিত

বুধবার (১৫ মার্চ) রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে ১-০ গোলে হেরেছে লিভারপুল। ফলে দুই লেগে ৬-২ গোলে জিতে শেষ আটে জায়গা নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়াল মাদ্রিদ তাদের ঘর সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে তাদের 300তম ম্যাচের স্মৃতিচারণ করেছে। ঘরের মাঠে প্রথম দশ মিনিট কিছুটা চাপে ছিল রিয়াল। কিন্তু তারপর পুরো ম্যাচের দখল নেয় বর্তমান চ্যাম্পিয়ন। ৫-২ ব্যবধানে বড় জয় ঘরের মাঠে রিয়ালকে আরও আত্মবিশ্বাস দিয়েছে।

প্রথমার্ধে আক্রমণ করলেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দলই। প্রথমার্ধে রিয়ালের ৯ শটের তুলনায় লিভারপুলও প্রতিপক্ষের পোস্টে ৮ শট নেয়। কিন্তু লিভারপুলের কোনো আক্রমণই ভীতিকর ছিল না।

দ্বিতীয়ার্ধে ম্যাচটা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় রিয়াল। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে সফরকারীরা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না বেনজেমা-ভিনিসিউসরা। তবে ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল।

ডি-বক্সের ভেতরে ভিনিসিউসের পাস পেয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ম্যাচের বাড়ানো সময় পেনাল্টির আবেদন করেছিল রিয়াল। তবে ভিএআরের সাহায্যে বেচে যায় লিভারপুল। ফলে ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

এদিকে রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলি। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন ভিক্টর ওসিমেন, আর বাকি গোলটি করেছেন জিলিনিস্কি। প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল নাপোলি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...