| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফের কুপোকাত, জানুন বিস্তারিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৪ ১২:২৮:৪৪
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফের কুপোকাত, জানুন বিস্তারিত

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠান। আজও খারাপ সময় কাটিয়ে উঠতে পারেননি বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মান্ধানা। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে নানা ট্রোলিং।

তবুও জ্বলে উঠতে ব্যর্থ স্মৃতি মানধানা। এদিনও দলকে নির্ভরতা দিতে পারলেন না। ১৫ বলে মাত্র ৮ রান করে আউট হন তিনি। পঞ্চম ওভারের প্রথম বলে তাঁকে তুলে নেন শিখা পান্ডে। সোফিয়ে ডিভাইনও বড় রান পাননি।

১৯ বলে ২১ রান করে তিনি শিখার বলেই বোল্ড হন। হিদার নাইটও (‌১২ বলে ১১)‌ বড় রান করতে ব্যর্থ। ৬৩ রানে ৩ উইকেট হারায় বেঙ্গালুরু। এরপর দলকে টেনে নিয়ে যান এলিসে পেরি ও রিচা ঘোষ।

ঝড় তুলে ১৬ বলে ৩৭ রান করে আউট হন রিচা। ৫২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন এলিসে পেরি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান তোলে বেঙ্গালুরু। ২৩ রানে ৩ উইকেট নেন শিখা পান্ডে।

দিল্লি ক্যাপিটালসের যা ব্যাটিং শক্তি, জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। তবে এদিন প্রথম ওভারেই ধাক্কা খায়। দুর্দান্ত ফর্মে থাকা শেফালি ভার্মাকে (‌০) দ্বিতীয় বলেই তুলে নেন মেগান শুট। আক্রমণাত্মক হয়ে ওঠার মুখে অ্যালিস ক্যাপসে (‌২৪ বলে ৩৮)‌ তুলে নেন প্রীতি বোস।

অধিনায়ক মেগ ল্যানিংও (‌১৮ বলে ১৫)‌ দলকে নির্ভরতা দিতে পারেননি। এরপর দিল্লিকে টেনে নিয়ে যাচ্ছিলেন জেমিমা রডরিগেজ ও মারিজানে ক্যাপ। জুটিতে ওঠে ৩৯ রান। ১০৯ রানের মাথায় আউট হন জেমাইমা (‌২৮ বলে ৩২)‌।

এরপর দিল্লিকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মারিজানে ক্যাপ (‌৩২ বলে অপরাজিত ৩২)‌ ও জেস জোনাসেন (‌১৫ বলে অপরাজিত ২৯)‌। ২ বল বাকি থাকতে ১৫৪/‌৪ তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। ২৭ রানে ২ উইকেট নেন আশা শোভনা। ‌‌

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...