| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের হ্যারি ব্রুক আইসিসির সেরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৩ ১৬:২৮:১৬
ইংল্যান্ডের হ্যারি ব্রুক আইসিসির সেরা

ফেব্রুয়ারীতে বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়নে ব্রুকের সাথে যোগ দিয়েছিলেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুরকেশ মতি। আইসিসির ইন্ডিপেনডেন্ট ভোটিং একাডেমি এবং দর্শকদের বেশির ভাগ ভোটই গেছে ব্রুকের বাক্সে।

ব্রুক ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৫০ রানের বেশি করতে পারেননি তিনি। তবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে দুর্দান্ত ছিলেন তিনি।

চার ইনিংসের তিনটিতেই পঞ্চাশ পেরিয়েছিলেন, যার মধ্যে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১৭৬ বলে ১৮৬ রানের ইনিংস। ২৪ চার আর ৫ ছয়ে গড়া ইনিংসটি এসেছিল ইংল্যান্ড ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর।

ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেটের তরুণ প্রতিনিধি হওয়ার আরেক স্মারক ছিল মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংস, যেখানে ১৫ চার ও ১ ছয়ে খেলেন ৮১ বলে ৮৯ রানের ইনিংস।

গত ডিসেম্বরে সেরা হয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩টি সেঞ্চুরি করে। সেই সিরিজে ৯৩.৬০ গড়ে ৪৬৮ করেছিলেন তিনি।

ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার দেড় বছর আগে টেস্ট ক্রিকেটে পা রাখা ব্রুক সর্বশেষ তিন মাসের মধ্যে দুবার মাস সেরার স্বীকৃতি পেয়ে দলকে ধন্যবাদ জানিয়েছেন, ‘তিন মাসের মধ্যে দুবার পুরস্কার জেতাটা সত্যিই সম্মানের ব্যাপার। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। তারা আমাকে সহায়তা করেছেন, নিজের শক্তির দিক ব্যবহারে সমর্থন দিয়েছেন।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...