সিরিজ জয়ের আগে ড্রেসিংরুমে সাকিব যা বলেছিলেন
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এই প্রথম ইংলিশদের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা।
রবিবার মিরপুরে ২০ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১১৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করার আগে ড্রেসিংরুমের পরিবেশটা কেমন ছিল সিরিজ জিতে ইতিহাস গড়ার?
এমন এক প্রশ্নের জবাবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, অধিনায়ক সাকিব ভাই বারবার বলছিল, এখনই খুশি হওয়ার কিছু নেই। খেলা শেষ হলে তারপর আমরা উদযাপন করব।
এদিন ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১৬ বলে ২০ রা করে ম্যাচ সেরা হওয়া মিরাজ আরও বলেন, সাকিব ভাই বলেছিলেন, এখন প্রত্যেকটা মোমেন্ট যেন আমরা সিরিয়াস থাকি। মাঠে যারা ব্যাট করছে তাদের যেন সাপোর্ট করি ড্রেসিং রুম থেকে।
