| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কিংবদন্তি লারাকে টপকে ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস গড়লেন কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১২ ২০:১০:৫৮
কিংবদন্তি লারাকে টপকে ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস গড়লেন কোহলি

এই ম্যাচ দিয়ে ৪র্থ টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি রেকর্ড স্পর্শ করলেন ভারতের অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ব্যাটসম্যান দেশের মাটিতে ৪০০০ টেস্ট রান পূর্ণ করলেন আমদাবাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে আরও একটি রেকর্ড গড়েছেন কোহলি।

ক্রিকেট বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকেও টপকে গেলেন সেঞ্চুরিয়ান বিরট কোহলি। তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর। অজিদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে রান করার ক্ষেত্রে লারাকে টপকে গেলেন তিনি। শনিবারই লারাকে টপকে গিয়েছেন কোহলি। শনিবার পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০.৮৪ গড়ে কোহলির সংগ্রহ ৪৭২৯ রান। লারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৪৭১৪ রান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করার কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। তিনি ৪৯.৬৮ গড়ে করেছিলেন মোট ৬৭০৭ রান। সব ধরনের ক্রিকেট মিলিয়ে কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন মোট ৮৯ ম্যাচের ১০৪টি ইনিংস। লারা খেলেছিলেন ৮২টি ম্যাচ এবং ১০৮টি ইনিংস। সচিন খেলেছিলেন ১১০টি ম্যাচ এবং ১৪৪টি ইনিংস।

দেশের মাটিতে ৪০০০ টেস্ট রান করতে কোহলির দরকার ছিল ৪২ রান। শনিবার নাথান লায়নকে চার মেরে মাইলফলক স্পর্শ করেন তিনি। দেশের মাটিতে টেস্টে ৪০০০ রান করতে কোহলি নিলেন ৭৭টি ইনিংস। টপকে গেলে সুনীল গাওস্কর এবং রাহুল দ্রাবিড়কে। গাওস্কর ৮৭টি এবং দ্রাবিড় ৮৮টি ইনিংস থেকে দেশের মাটিতে টেস্টে ৪০০০ রান পূর্ণ করেছিলেন।

এই মাইলফলক স্পর্শ করার সময় দেশের মাটিতে কোহলির টেস্টে গড় ছিল ৫৮.৮২। এই ক্ষেত্রে তিনি শীর্ষে রয়েছেন। অর্থাৎ, যে ব্যাটাররা এখনও পর্যন্ত দেশের মাটিতে টেস্টে ৪০০০ বা তার থেকে বেশি রান করেছেন, তাঁদের কারও এত গড় নেই।

অধিনায়ক নিয়ে ধোঁয়াশায় অস্ট্রেলিয়া, চতুর্থ টেস্ট চলার মাঝেই শুরু অন্য সিরিজ়ের প্রস্তুতিরবিবার টেস্টে ক্রিকেটে ২৮তম শতরান পূর্ণ করেছেন কোহলি। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে শেষ শতরানটি করেছিলেন কোহলি। সেই হিসাবে ১২০৫ দিন পর তিনি শতরান পেলেন টেস্ট ক্রিকেটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...