| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিংয়ে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১৬:০৫:৩৫
ব্যাটিংয়ে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা

রোহিতের আগে ছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় অধিনায়ক ৪৩৮ আন্তর্জাতিক ম্যাচে এই কীর্তি অর্জন করেছেন। তবে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি রোহিত। তিনি ৫৮ বলে ৩৫ রান করেন। রোহিত ও গিলের উদ্বোধনী জুটি ৭৪ রান করে।

প্রসঙ্গত, শচীন তেণ্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪,৩৫৭ রান করেন। বিরাট কোহলির রান ২৫,০৪৭। অবশ্য কোহলির রান আরও বাড়ারই কথা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলি ব্যাট করতে নামেননি চতুর্থ টেস্টে। রাহুল দ্রাবিড়ের রান ২৪,০৬৪। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক রান ১৮,৪৩৩। মহেন্দ্র সিং ধোনি করেন ১৭,০৯২ রান। আর রোহিত শর্মার রান ১৭,০১৪।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে শুরুটা বেশ ভাল করেন হিটম্যান। প্রথম টেস্টে ১২০ রান করেন তিনি। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচ ব্যাটারদের সহায়ক ছিল না। সেই কারণে ভাল রান করতে পারেননি ব্যাটাররা। রোহিত রান করেন ৩২, ৩১,১২ এবং ১২।

এদিকে ব্যাট হাতে রান করার আগে রোহিত কিন্তু বিতর্কের জন্ম দিয়েছিলেন। শুভমন গিলকে গালমন্দ করে বসেন হিটম্যান। রোহিতের কণ্ঠস্বর শোনা যায় স্টাম্প মাইক্রোফোন থেকে। যেখানে গালিগালাজ করে রোহিত তরুণ ক্রিকেটার শুভমন গিলকে বলেন, অ্যায় গিল, কাম কিয়া কর।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...