| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রুশোর রেকর্ড গড়া সেঞ্চুরিতে হইচই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১০:৩২:৪০
রুশোর রেকর্ড গড়া সেঞ্চুরিতে হইচই

বাবর আজমের দল ২৪২ রান করে আবারও হারলো, যেখানে রেকর্ড গড়া সেঞ্চুরিতে হইচই ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো।

এবার পিএসএলে দ্রুততম ফিফটির (১৭) সাথে দ্রুততম সেঞ্চুরিরও রেকর্ড গড়েন এদিন রাইলি রুশো। মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন এই বাহাতি ব্যাটার। আর তার ঝড়ো সেঞ্চুরিতে পেশোয়ার জালমিকে ৫ বল হাতে রেখেই ৪ উইকেটে হারালো মুলতান সুলতান্স। আর ২৪২ রান তাড়া করে এই জয় পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

পিএসএল ২৭তম ম্যাচে মুখোমুখি হয় বাবর আজমের পেশোয়ার জালমি ও মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্স। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে পেশোয়ার।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর এবার ৩৯ বলে করেন ৭৩ রান, দুইশ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে। এছাড়া সাইম আইয়ুব ৩৩ বলে ৫৮ রান করেন। মোহাম্মদ হারিস ১১ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। টম কোহলার ক্যাডমোর ৩৮ রান করেন মাত্র ১৮ বলের মোকাবেলায়।

জবাবে তৃতীয় উইকেটে রুশো ও পোলার্ডের গড়া ৯৯ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় মুলতান। ২৫ বলে ৫২ রান করে পোলার্ড বিদায় নিলেও ১৭ বলে অর্ধশতকের পর এই প্রোটিয়া ব্যাটার শতক হাঁকান ৪১ বলে, গড়েন পিএসএলের দ্রুততম অর্ধশতক ও শতকের রেকর্ড। মাত্র ৫১ বলে ১২টি চার ও ৮টি ছক্কায় ১২১ রান করে বিদায় নিলেও রুশো জয়ের পথ দেখিয়ে যান দলকে।

তার বিদায়ের পর আনোয়ার আলীর ৮ বলে ২৪ ও উসামা মীরের ৩ বলে ১১ রানের অপরাজিত দুই ইনিংসে ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুলতান, নিশ্চিত করে প্লে-অফ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...