| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে শ্রীলঙ্কা বেকায়দায় ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১০ ২০:৪৯:৫৭
এগিয়ে শ্রীলঙ্কা বেকায়দায় ভারত

৯ উইকেটের জয়ের পরে ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। এখন পালা অজিদে প্রতিপক্ষ কে হবে। তবে এখনও তাদের প্রতিপক্ষ কারা সেটি এখনও নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত ফাইনালে ওঠার সেই লড়াইয়ে আছে ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা মত এই তিন বল দল।

তবে সমীকরণের খেলায় যথাক্রমে দুইয়ে ও তিনে থাকা ভারত-শ্রীলঙ্কার যে কোনো এক দলই ফাইনালে ওঠার সম্ভাবনা বেশি। আফ্রিকানদের চেয়ে পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে তারা। এদিকে কিউইদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। বিপরীতে অস্ট্রেলিয়ার রানের চাপায় ভারত তাদের পজিশন হারানোর শঙ্কায় রয়েছে।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ম্যাচ চলছে। মনে হয়েছিল উইলিয়ামসনদের মাটিতে তাদের বিরুদ্ধে খুব বেশি লড়তে পারবেন না করুণারত্নেরা। কিন্তু সিরিজের শুরু থেকেই তারা বেশ দাপট দেখাচ্ছেন। দ্বিতীয় দিন শেষে তারা কিউইদের চেয়ে এগিয়ে আছে ১৯৩ রানে। ইতোমধ্যে শ্রীলঙ্কা ১৬২ রানে টিম সাউদিদের ৫ উইকেট তুলে নিয়েছে।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ৮৭ রান ও করুণারত্নের করেন ৫০ রান। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৪৭, ধনাঞ্জয়া ডি সিলভার ৪৬ এবং দিনেশ চান্দিমালের ৩৯ রানের সুবাদে লড়াকু স্কোর দাঁড় করায় লঙ্কানরা। তবে তাদের রান আরও বেশি হতে পারত। তার আগেই কিউই অধিনায়ক সাউদির ৫ উইকেট এবং ম্যাটি হেনরির ৪ উইকেট শিকারে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ ৩৫৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল কিউইরা। তবে ৬৭ রানে ওপেনিং জুটি ভাঙলে পরপর তিনটি উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। এরপর সেখান থেকে টেনে তোলার চেষ্টা চালান টম ল্যাথাম ও ড্যারিল মিচেল। ল্যাথামকে ৬৭ রানে ফেরান আসিথা ফার্নান্দো। দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্বাগতিক কিউইদের সংগ্রহ ১৬২ রান। ৪০ রানে অপরাজিত আছেন মিচেল। লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা ও ফার্নান্দো ২টি করে উইকেট নিয়েছেন। একটি শিকার করেন কাসুন রাজিথা।

এদিকে, আহমেদাবাদে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৪৮০ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। অবশ্য জিততে হবে এমন সমীকরণে এই টেস্টে নামে রোহিত শর্মার দল। কিন্তু ইতোমধ্যে ২ দিন শেষ হয়েছে। ৩৬ রানে কোনো উইকেট না হারিয়েই মাঠ ছেড়েছে তারা। তবে এখনও তারা পিছিয়ে আছে ৪৪৪ রানে।

ভারত এই ম্যাচ জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। কিন্তু যদি রোহিতরা হেরে যান, তাহলে শ্রীলঙ্কাকেও হারতে হবে। নইলে রোহিতদের ফাইনাল খেলার আশা গুড়েবালিতে পরিণত হবে। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হেরে গেলে ফাইনালে উঠে যাবে লঙ্কানরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...