| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার ক্রিকেটে নেমে এলো শোকের ছায়া, মারা গেলেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১০ ১৫:৩৮:২২
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নেমে এলো শোকের ছায়া, মারা গেলেন

সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে নিজের দেশে ফিরে গেয়েছে অজিদলের নিয়মিত অধিনায়ক। নিজদের দেশের অসুস্থ মায়ের পাশে থাকবেন বলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অবশেষে তাকে ছেড়ে না ফেরার দেশে চলেই গেলেন মা মারিয়া কামিন্স। শুক্রবার ভোররাতে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অসি অধিনায়কের জন্মদাত্রী।

এক সুত্রে জানা যায় যে দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন কামিন্সের মা। ২০০৫ সালে প্রথম তার স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর কয়েক বছর ভালো থাকলেও ২০২২ সালে ফের সেই ক্যানসার ফিরে আসে। অবশেষে তিনি হেরে গেলেন জীবনযুদ্ধে।

অসি অধিনায়কের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট শুরুর ঘণ্টাখানেক আগে এই মৃত্যুসংবাদ এসে পৌঁছায় অস্ট্রেলিয়া দলের কাছে। কামিন্সের মায়ের সম্মানে আজ কালো আর্মব্যান্ড পরে নেমেছেন অসি ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আজ প্যাট কামিন্সের মা মারিয়ার শ্রদ্ধায় আর্মব্যান্ড পরব। প্যাট কামিন্সের পরিবার এবং স্বজনদের জন্য আমাদের গভীর সমবেদনা।’

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘রাতে মারিয়া কামিন্সের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে প্যাট, তার পরিবার এবং স্বজনদের জন্য গভীর সমবেদনা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...