| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পেলে বেঁচে থাকতে স্বীকৃতি দেননি কিন্তু উইলে আছেন সেই কন্যা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৯ ১২:০১:২০
পেলে বেঁচে থাকতে স্বীকৃতি দেননি কিন্তু উইলে আছেন সেই কন্যা

ব্রাজিলের গুয়ারুজায় পেলের একটি বাসভবন রয়েছে। তার তৃতীয় স্ত্রী আওকির সাথে দেখা করবেন। পেলে এবং আওকি সাও পাওলোর সমুদ্র সৈকতে একটি বাড়িতে একসাথে থাকতেন।

ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী পেলে গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান। তার রেখে যাওয়া সম্পদের পুরো তালিকা এখনো প্রস্তুত করা হয়নি বলে জানিয়েছেন আইনজীবী লুইজ কিগনেল। এর মধ্যে পেলের অন্যান্য বাড়ি আর তার ব্র্যান্ডও আছে। কিংবদন্তির সম্পদের বাকি ৭০ শতাংশ তার সন্তানেরা পাবেন। এর মধ্যে স্বীকৃতি না পাওয়া সেই কন্যাও আছেন।

আইনজীবী বলেছেন, ‘আরেকজন কন্যাসন্তান আছেন, এমন ইঙ্গিত তিনি (পেলে) দিয়ে গেছেন। ডিএনএ পরীক্ষার ওপর তার পরিচিতি পাওয়া নির্ভর করছে। করোনাভাইরাস মহামারি ও তার (পেলে) স্বাস্থ্যের কথা ভেবে তখন এটা করানো হয়নি।’

আইনজীবী আরও জানিয়েছেন, সেই নারী একজন ব্রাজিলিয়ান এবং পেলের কন্যা হিসেবে স্বীকৃতি পেতে তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন। সাও পাওলোর আদালত ২০২২ সালে পেলের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। পেলের অবর্তমানে এখন তার সাত স্বীকৃত সন্তানের মধ্যে যেকোনো একজনের ডিএনএ পরীক্ষা করা হবে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইওএল জানিয়েছে, পেলে ১ কোটি ৭০ লাখ ডলার মূল্যমানের সম্পদ রেখে গেছেন। তার সন্তানেরা এই সম্পত্তির সরাসরি উত্তরাধিকার। পেলে ৭০ বছর বয়সের পর আওকিকে বিয়ে করায় প্রয়াত স্বামীর সরাসরি উত্তরাধিকার তিনি হতে পারেননি। পেলে নিজেই তার তৃতীয় স্ত্রীকে সম্পদের ৩০ শতাংশ দেওয়ার উইল করে গেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...