| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

জার্সি বদল করে নতুন রূপে লখনউ সুপার জায়ান্টস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১৭:৪৯:৫৬
জার্সি বদল করে নতুন রূপে লখনউ সুপার জায়ান্টস

আইপিএল ২০২৩ এর আগে লখনউ সুপারজায়েন্টস তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। এখন এই নতুন জার্সি পরেই আইপিএল খেলবে তারা। গতবার তারা আকাশী জার্সিতে খেলেছিল এবং এবার খেলার জন্য বেছে নিয়েছে নীল জার্সি। নতুন জার্সি লঞ্চ হল নতুন ভাবে।

লখনউ সুপার জায়ান্টস দ্বারা একটি ফ্যাশন শো আয়োজন করা হয়েছিল। যেখানে রবি বিষ্ণোই, আবেশ খান, জয়দেব উনাদকাট, দীপক হুডা এবং কেএল রাহুলের মতো দলের সদস্যরা হেঁটেছিলেন। সেখানেই শুরু হয়েছিল নতুন জার্সি। এছাড়াও, বিসিসিআই সচিব জয় শাহ এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক সঞ্জীব গোয়েঙ্কা এবং দলের মেন্টর গৌতম গম্ভীর জার্সি অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জার্সির রং করা হয়েছে ডার্ক ব্লু। সঙ্গে রয়েছে লাল স্ট্রাইপ। এই নতুন জার্সি দিয়েই জয়ে ফিরবে বলে আশা করছেন কর্তারা। এবার আইপিএল-এ লখনউ তাদের অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এবার ঘরের মাঠে ম্যাচ হওয়ায় সমর্থকদের থেকে বাড়তি উন্মাদনা আশা করছে ম্যানেজমেন্ট।

দলের মেন্টর গৌতম গম্ভীর জানিয়েছেন, ধারাবাহিকতাই সাফল্যের চাবি। আলাদা আলাদা পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে হবে বলে তিনি জানান। কারণ জয়পুর আর চেন্নাইয়ের পরিবেশ আলাদা। এটার সঙ্গে মানিয়ে নিতে পারলেই সাফল্য আসবে বলে তিনি মনে করেন। গতবার লখনউ সেমিফাইনালে প্রবেশ করেছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...