মুম্বাইয়ের দুরন্ত জয়, ফের হারল মন্ধানার ছন্দহীন বেঙ্গালুরু
মহিলা প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের পর স্মৃতি মান্ধনার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে। সোমবারও হরমনপ্রীত কৌরের বিরুদ্ধে পারফর্ম করতে পারেননি মন্ধনা।
আরসিবি টস না জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 18.4 ওভারে 155 রানে শেষ হয় বেঙ্গালুরুর ইনিংস। জবাবে মুম্বাই 14.2 ওভারে 1 উইকেটে 159 রান করে। মান্ধনার কাছে ৯ উইকেটে হেরেছে হরমনপ্রীত।
শুরুতেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন মুম্বাইয়ের ব্যাটাররা। সেই মেজাজেই তাঁরা জিতে নিলেন প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ। ওপেনার যষ্ঠিকা ভাটিয়া অবশ্য সোমবারও বড় রান করতে পারলেন না। ১৯ বলে ২৩ রান করে আউট হলেন তিনি। উইকেটের অন্য প্রান্তে অবিচল ছিলেন অপর ওপেনার হিলি ম্যাথিউজ। তাঁর দাপুটে ব্যাটিং হরমনপ্রীতদের জয় আরও সহজ করে দিল। তাঁকে যোগ্য সঙ্গত করলেন তিন নম্বরে নামা সিভার ব্র্যান্ট। ম্যাথিউজ অপরাজিত থাকলেন ৩৮ বলে ৭৭ রান করে। নিজের ইনিংসটি সাজালেন ১৩টি চার এবং ১টি ছয় দিয়ে। অন্য প্রান্তে ব্র্যান্টের ব্যাট থেকে এল অপরাজিত ৫৫ রানের ইনিংস। তাঁর ২৯ বলের ইনিংসে ছিল ৯টি চার এবং ১টি ছক্কা। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা তুললেন ১১৪ রান। বেঙ্গালুরুর কোনও বোলারই মুম্বাইয়ের দুই ব্যাটারের আগ্রাসন থামাতে পারেননি। ৩৪ রান দিয়ে যষ্ঠিকার উইকেটটি নিয়েছেন রেণুকা সিংহ।
এর আগে সোফি ডিভাইনের সঙ্গে শুরুটা খারাপ করেননি মন্ধানা। আগ্রাসী মেজাজেই শুরু করেন তাঁরা। ১১ বলে ১৬ রান করে ডিভাইন আউট হওয়ার পর থেকে ধারাবাহিক ভাবে উইকেট হারাল ব্যাঙ্গালোর। তিন নম্বরে নামা দিশা কাসাত (শূন্য) রান পেলেন না। ১৩ রান করে রানআউট হলেন এলিস পেরিও। পাঁচ নম্বরে নেমে হেথার নাইটও প্রথম বলেই সাজঘরে ফিরলেন। তাঁর আগেই আউট হয়ে যান মন্ধানা। আরসিবি অধিনায়কের ব্যাট থেকে এল ১৭ বলে ২৩ রান। পাঁচটি বাউন্ডারি রয়েছে তাঁর ইনিংসে। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যান তাঁরা।
বেঙ্গালুরুর ইনিংসের হাল ধরেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ। যদিও বড় ইনিংস খেলতে পারলেন না। তাঁর ব্যাট থেকে এল ২৬ বলে ২৮ রান। আরসিবির ইনিংসকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিল কণিকা আহুজা (২২), শ্রীয়াঙ্কা পাতিল (২৩), মেগান শাটদের (২০) সম্মিলিত লড়াই।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
