| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মেয়েদের আইপিএলের দ্বিতীয় দিনেই রেকর্ডের ছড়াছড়ি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১৪:৩৯:১৫
মেয়েদের আইপিএলের দ্বিতীয় দিনেই রেকর্ডের ছড়াছড়ি

মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক স্মৃতি মান্ধানা। কিন্তু তার সিদ্ধান্ত উল্টে যায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার মেগ ল্যানিং ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে দুজনেই করেন ১৬২ রান।

পঞ্চদশ ওভারের তৃতীয় বলে প্রথম সাফল্য পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হিদার নাইটের বলে বোল্ড হন মেগ ল্যানিং। ৪৩ বলে ৭২ রান করেন তিনি। একই ওভারের পঞ্চম বলে শেফালি ভার্মাকেও তুলে নেন হিদার নাইট। ৪৫ বলে ৮৪ রান করে আউট হন শেফালি। এরপর নিজে নেমে রান তোলার গতি অব্যাহত রাখেন মারিজানে ক্যাপ ও জেমাইমা রডরিগেজ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস। মারিজানে ক্যাপ ১৭ বলে ৩৯ এবং জেমাইমা রডরিগেজ ১৫ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্য যথেষ্টই কঠিন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। তবে ভাল শুরু করেছিল স্মৃতি মান্ধানা ও সোফিয়ে ডিভাইন। ৪ ওভারেই তুলে ফেলে ৪১। এরপরই ধাক্কা। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সোফিয়ে ডিভাইনকে (‌১১ বলে ১৪)‌ তুলে নেন এলিস ক্যাপসে। এক ওভার পরেই স্মৃতি মান্ধানাকেও (‌২৩ বলে ৩৫)‌ তুলে নেন ক্যাপসে। এরপর দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন এলিসে পেরি ও দিশা কাসাত।

এলিসে পেরি (‌১৯ বলে ৩১)‌ আউট হতেই ধস নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইনিংসে। পরপর ফিরে যান দিসা কাসাত (‌৯)‌, রিচা ঘোষ (‌২)‌, কণিকা আহুজা (‌০)‌ ও আশা শোভনা (‌২)‌। পরপর উইকেট হারিয়ে জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। হিদার নাইট কিছুটা লড়াই করেন। ২১ বলে ৩৪ রান করে তিনি আউট হন। ২০ ওভারে ১৬৩/‌৮ রান তুলতে সমর্থ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিপক্ষকে ভাঙেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাঁহাতি জোরে বোলার তারা নরিস। ২৯ রানে তিনি ৫ উইকেট তুলে নেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...