| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আবারও গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ০৯:৪০:৪২
আবারও গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব

এমন যুদ্ধ হবে তা কল্পনাতেও ছিল না। প্রথমার্ধে মোটামুটি হলেও দ্বিতীয়ার্ধে মনে হচ্ছিল যেন খেলা ভুলে গেছে ম্যান ইউনাইটেডের ফুটবলাররা। ডাচ তারকা কোডি গাকপোর গোলে প্রথমার্ধে ১-০ এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ৬টি গোল করে লিভারপুল। দুটি করে গোল করেন গাকপো, ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। আর ম্যানইউর কফিনে শেষ পেরেক ঠুকেছেন রবার্তো ফিরমিনো।

অথচ প্রথম গোল পেয়েছিল ম্যানইউ। কাসেমিরো লিভারপুলের জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি। আর ইউনাইটেডের পোস্টে প্রথম শটে গোল পায় লিভারপুল। গাকপোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অলরেডরা।

দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে লিভারপুলকে ২-০ গোলে এগিয়ে দেন নুনিয়েজ। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণকে মামুলি বানিয়ে সালাহর পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন গাকপো। ৬৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান সালাহ (৪-০)। ৭৫ মিনিটে হেডে গোল ব্যবধান ৫-০ করেন নুনিয়েজ।

৮৩ মিনিটে এরিক টেন হাগকে আরও বড় লজ্জায় ফেলে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন সালাহ। এটি প্রিমিয়ার লিগে সালাহর ১২৮তম গোল। এই গোলে প্রিমিয়ার লিগে অলরেডদের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন মিশরীয় তারকা।

ম্যাচের ৮৮ মিনিটে লিভারপুলের ৭-০ গোলে এগিয়ে দেন ফিরমিনো। গত বছর এপ্রিলে অ্যানফিল্ডেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল।

এই হারে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যানইউ। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে তারা। সমানসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে লিভারপুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...