| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুশফিকের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বিসিবির পরিকল্পনা জানুন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৫ ১২:০৫:২৯
মুশফিকের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বিসিবির পরিকল্পনা জানুন

বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটিংকে একসময় রান মেশিন বলা হতো। মিডল অর্ডারে তিনিই ছিলেন বাংলাদেশের একমাত্র ভরসা। যার কারণে বাংলাদেশ ক্রিকেটে তাকে মিস্টার ডিফেন্ডার বলা হয়। দল যখনই বিপদে পড়েছে, দেয়াল হয়ে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। কিন্তু গত দুই বছরে নিজেকে হারিয়েছেন মুশফিক।

গত কয়েক ম্যাচে ব্যাট হাতে ঠিকমতো রান করতে পারেননি তিনি। বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারদের অবদান অবিস্মরণীয়। তবে কীভাবে থামতে হয় তা জানাও গুরুত্বপূর্ণ। তবে জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশনে মুশফিকুর রহিম কেমন পারফর্ম করছেন তা সবার জানা দরকার।

গত দুই বছরে সর্বশেষ ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন মিরপুরে শ্রীলংকার বিপক্ষে। ২০২১ সালের ২৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১২৫ রানের ইনিংসের পর ২০২২ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

তবে এরপর ১০ ইনিংসের মধ্যে মাত্র একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। সেটিও গত বছর ৫ আগস্ট জিম্বাবুয়ের মাটিতে করেছিলেন অপরাজিত ৫২ রান। তবে সবচেয়ে বড় সমস্যা, মুশফিকের ওপর আর ভরসা করতে পারছে না দল।

বিপদে তিনি আর দেয়াল হয়ে দাঁড়াতে পারছেন না। আউট হচ্ছেন বাজে শটে। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে মুশফিককে নিয়ে ভাবতেই হচ্ছে হাতুরাসিংহেকে। মুশফিকের সর্বশেষ ১০ ইনিংসের রান যথাক্রমে: ৯ (১২ বল), ১১ (৩১ বল), ৫২* (৪৯ বল), ২৫ (৩১ বল), ০ (৩ বল), ১৮ (৪৫ বল), ১২ (২৪ বল), ৭ (১৩ বল), ১৬ (৩৪ বল) এবং ৪ ( ৫ বল)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...