| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণি পিচের পরিবর্তে যাদের দুষলেন রোহিত শর্মা, জানতে পড়ুন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১৫:৪৮:৫২
ঘূর্ণি পিচের পরিবর্তে যাদের দুষলেন রোহিত শর্মা, জানতে পড়ুন

রোহিত শর্মা ভাঙবেন কিন্তু মচকাবেন না। নিজেদের পছন্দের ঘূর্ণি পিচ বানিয়েও চলতি বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট হারতে হয়েছে। দুই ইনিংসে যথাক্রমে ১০৯ ও ১৬৩ রানে অল আউট হওয়ার জন্য জলে গিয়েছে বোলারদের লড়াই। তবুও ঘূর্ণি পিচ নিয়ে প্রশ্ন উঠলেই রেগে যাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে হারের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত।

ঘূর্ণি স্পিন নিয়ে প্রশ্ন করা হলে, "স্পিন পিচে খেলা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত। আর তাই ব্যাটারদের উপর অহেতুক চাপ দিতে রাজি নই। আমরা এমন পিচে টেস্ট জিতলে কেউ আলোচনা করতে চায় না। তবে হারলেই একাধিক নেতিবাচক মন্তব্য শুরু হয়ে যায়।

এ প্রসঙ্গে ম্যাথু হেডেন বলেছেন, এই পিচে বল ৪.৮ ডিগ্রি ঘুরছে। প্রথম দিনের পিচ দেখার পরে হেডেন বলেছিলেন, প্রথম দিনই এই পিচ যা আচরণ করছে, তাতে মনে হচ্ছে তৃতীয় দিনের খেলা হচ্ছে। পিচ নিয়ে ক্রমশ আলোচনা না পসন্দ রোহিতের।

সাবেকদের নেতিবাচক মন্তব্যও হয়তো কানে এসেছে তাঁর। সেই কারণে রোহিত বলছেন, "এই পিচে তো আর প্রাক্তনরা খেলেননি, তাই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আমি আগেও বলেছি, এই পিচে আমরা খেলতে পছন্দ করি। ঘরের মাঠে খেললে তো এই সুবিধা নেবোই। বাইরে থেকে কে কী বলছে, তা নিয়ে ভাবার কিছু নেই। ঘরের মাঠের সুবিধা নিয়ে ফলাফল না এলে অন্য কিছু ভাবতাম।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...