| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ভিনিসিউসকে অপমান করায় মায়োর্কার দর্শকের শাস্তি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ১৫:০৮:২৩
ভিনিসিউসকে অপমান করায় মায়োর্কার দর্শকের শাস্তি

স্প্যানিশ লা লিগার ম্যাচে মায়োর্কার ওই দর্শক বর্ণবাদী আচরণ করে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিউস জুনিয়রকে অপমান করেছিলেন।

ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মায়োর্কা ও রিয়াল মাদ্রিদের সেই ম্যাচে ব্রাজিল তারকা ভিনিসিউস ১০ বার ফাউলের শিকার হয়েছিলেন। আর গ্যালারি থেকে দর্শকদের মুহুর্মুহু বাজে ও বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনি।

খেলাটিতে ব্রাজিলের তারকা যখন ছবি তোলার জন্য তৈরি হচ্ছিলেন এবং অটোগ্রাফ দিচ্ছিলেন, তখন গ্যালারি থেকে বাজে আচরণ করেন ওই ভক্ত। সে সময় রিয়াল ফরোয়ার্ডকে বারবার বিরক্তও করেন মায়োর্কা ভক্ত।

জানা গেছে, ২০ বছর বয়সি মায়োর্কার ওই ভক্তকে জরিমানার পাশপাশি ফৌজদারি অভিযোগের মুখোমুখিও করা হবে। খেলাকালীন ওই ভক্তকে ক্লাবের নিরাপত্তা কর্মকর্তারা শনাক্ত করেন। এর আগে সে ভিলারিয়ালের খেলোয়াড় সামু চুকয়েজকেও অপমান করেছিলেন বলে জানা গেছে। ভিনিসিউস এবং চুকয়েজ উভয়েই কালো।

ব্রাজিল তারকা ভিনিসিউস গত ৫ বছর ধরে স্পেনে খেলছেন। এই সময়ে অসংখ্যবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। মায়োর্কার ম্যাচের পরে গত ১৮ ফেব্রুয়ারি ওসাসুনার বিপক্ষেও এই আচরণের শিকার হয়েছেন ভিনি। তাতে ওসাসুনাকে ৬০০ ইউরো (৬৭ হাজার টাকার ওপরে) জরিমানা করা হয়েছিল।

খেলায় ভিনিকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল। পরে তার মৃত্যু কামনা করে গান গাওয়া হয়। এ ছাড়া খেলার দ্বিতীয়ার্ধের পরে গ্যালারি থেকে মাঠের মধ্যে খাবার ছুড়ে মারা হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...