| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সৌদি লিগে চমক দেখালো রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০১ ১৪:১৪:৫৩
সৌদি লিগে চমক দেখালো রোনালদো

কিংবা প্রতিদ্বন্দ্বি ক্লাবের তারকা ফুটবলারের। এই কারনে কারণে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখেননি। তবে এশিয়ার ক্লাব নাসরের হয়ে মাঠে নেমে তেমন সুবিধে করতে পারছিলেন না এই সুপারস্টার। তিনি ধীরে ধীরে নিজের খোলস ছেড়েছেন। সর্বশেষ চার ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক করেছেন তিনি। যার মাধ্যমে সৌদির প্রো-লিগে রোনালদো মাসসেরার পুরষ্কার জিতে নিয়েছেন।

গত মাসে লিগের চার ম্যাচে তিনি করেছেন ৮ গোল। এমনকি সতীর্থদের আরও দুটি গোলে বল জোগান দিয়েছেন তিনি। যা তাকে ফেব্রুয়ারির শেষে এসে পুরষ্কার এনে দিয়েছে। এর আগে লিগে জানুয়ারি-সেরা হওয়ার পুরষ্কার জিতেছিলেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালের সালেম আল দাওসারি।

অথচ গত জানুয়ারিতে দলের হয়ে তিনি কোনো স্কোর এবং অ্যাসিস্ট করতে পারেননি। অসাধারণ নৈপুণ্যে আল নাসরকে তিনি পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেছেন। ৩৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছেন। তবুও নিজের স্বভাবজাত পারফরম্যান্স ধরে রেখেছেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি রোনালদো ক্লাব ক্যারিয়ারের ৫শ গোল পূর্ণ করেছেন। এর মাত্র ৬ দিন পরই আল-ফাতেহ’র বিপক্ষে নতুন লিগের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো।

আরও চারদিন পরে তিনি নিজের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান। গত শনিবার তার হ্যাটট্রিক গোলেই মাসের শেষ ম্যাচে জয় পায় আল-নাসর। আগামী শুক্রবার নিজেদের মাঠে আল-বাতিনকে আতিথ্য দেবে পর্তুগিজ সুপারস্টারের দল।

ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে টানার আগে লিগে শীর্ষস্থানে ছিল না আল-নাসর। তবে রোনালদোকে দলে টানতেই যেন বদলে গেল দৃশ্যপট। সৌদির ক্লাবে সই করার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। কয়েকদিনের ব্যবধানে তিনি সেটিকে ৬৩’তে পরিণত করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...