| ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ফিফা বর্ষসেরার পুরস্কার কোন ফুটবলার কত বার পেলেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৭:১২:৩৭
ফিফা বর্ষসেরার পুরস্কার কোন ফুটবলার কত বার পেলেন

লড়াইয়ে ছিলেন ব্যালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমা। বর্ষসেরা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক-সহ কাতারে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপেও। তবে তাঁদের টেক্কা দিয়ে বাজিমাত করেন মেসি। শেষমেশ ফিফার বর্ষসেরার খেতাব হাতে ওঠে আর্জোটিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে।

সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন স্প্যানিশ তারকা আলেক্সিয়া পুতেলা। তবে একা মেসি নয়, ফিফার এই বর্ষসেরার একাধিক তালিকায় খেতাব অর্জন করে নিয়েছেন আর্জেন্তিনার খেলোয়াড়রা। বর্ষসেরা কোচ হলেন আর্জেন্তিনার লিওনেল স্কালোনি। বর্ষেরা গোলকিপারের তকমা ছিনিয়ে নিয়েছেন 'নান আদার দ্যান' কাতারের গোল্ডেন গ্লাভসজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। এ ছাড়াও আর্জেন্তিনার সমর্থকদের হাতেই তুলে দেওয়া হল সেরা ফ্যানের স্বীকৃতি।

আগেও একবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন মেসি। ২০১৯ সালে এই খেতাব পেয়েছিলেন তিনি। ফলে এবার তিনি ছুঁয়ে ফেললেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো এবং রবার্ট লেওয়নডস্কিকেও।

গত ২০১৬ সাল থেকে ফিফা ব্যালন ডি'অরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদাভাবে এই বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব দেওয়া শুরু করে। পর পর দু'বার অর্থাৎ ২০১৬ এবং ২০১৭ সালে এই পুরষ্কার পান CR7। ২০২০ এবং ২০২১ সালে এই খেতাব ওঠে রবার্ট লেওনডস্কির মাথায়। ২০১৮ সালে ফিফার বর্ষসেরা প্লেয়ার হয়েছিলেন লুকা মদ্রিচ।

এ বছর ফিফার বর্ষসেরা দ্বিতীয় খেলোয়াড় হয়েছে কিলিয়ান এমবাপে। তৃতীয় স্থানে রয়েছেন করিম বেঞ্জেমা। চতুর্থ হয়েছে লুকা মদ্রিচ। ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় নেইমার এই তালিকায় নবম স্থানে রয়েছেন। লেওনডস্কি রয়েছেন দ্বাদশ স্থানে।

মেয়েদের বর্ষসেরা কোচ হয়েছেন ইংল্যান্ডের সারিনা উইগম্যান। মেয়েদের বর্ষসেরা গোলকিপার ইংল্যান্ডেরই ম্যারি এয়ারপস। পুসকাস অ্যাওয়ার্ড অর্থাৎ বর্ষসেরা গোল হিসেবে বেছে নেওয়া হয়েছে পোল্যান্ডের মার্সিন ওলেক্সির একটি গোল। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেলেন জর্জিয়ার লুকা লোচোশভিলি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইসিসির কাছে বিচার দিয়ে যেসব প্রশ্নের জন্ম দিলেন বুলবুল

আইসিসির কাছে বিচার দিয়ে যেসব প্রশ্নের জন্ম দিলেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ...

দেশে জ্বালানি তেল নিয়ে বড় সুসংবাদ

দেশে জ্বালানি তেল নিয়ে বড় সুসংবাদ

জ্বালানি সংকটে স্বস্তির খবর: চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ডিজেলের বড় দুটি জাহাজ নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা: জানুন ফলাফল

মাঠের লড়াই আর কৌশলের পরীক্ষায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পাত্তাই দিল না ব্রাজিল। পুরো ৯০ মিনিট জুড়ে ...

বাংলাদেশ বনাম ভারত: Live দেখুন এখানে

বাংলাদেশ বনাম ভারত: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাংলাদেশ ...