জানুন রোহিত মতে ভারতীয় দলে ওপেনার কে হবেন, এল রাহুল না শুভমন
রোহিত শর্মা নিজের মুখে স্বীকার করবেন না। তবে টিম ইন্ডিয়ার লক্ষ্য যে ফের একবার বিশ্ব টেস্ট ফাইনাল খেলা, সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।
ঠিক এমন আবহে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় দল। এমন প্রেক্ষাপটে ১ মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে 'মেন ইন ব্লু' ব্রিগেড।
তবে প্রশ্ন জাগে, মেগা ফাইনালে যাওয়ার আগে রোহিতের সঙ্গে কে ওপেন করবেন? ফর্ম হারানো সহ অধিনায়ক কে এল রাহুলের বদলে কি শুভমন গিলকে ক্রিজে দেখা যাবে? সিরিজের তৃতীয় টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন 'হিটম্যান'। ভারতীয় দলের অধিনায়কের সাংবাদিক বৈঠকের নির্বাচিত অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল।
