বুকে কাঁপুনি ধরানো স্টার্ক নামছেন ভারতের বিপক্ষে
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৫:৩৯:৩৫
রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারিয়েছে ৬ উইকেটে। আগামী পয়লা মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।
চোট-আঘাতে কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া শিবির। নাগপুর-দিল্লিতে কামিন্স খেললেও চোটের জন্য খেলেননি মিচেল স্টার্ক। এখন প্রশ্ন স্টার্কের সার্ভিস কি ইন্দোরে পাবে অস্ট্রেলিয়া?
