বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নিয়ে থাকছে বিশাল চমক
এই বাঘদের উল্লাস করতে, দর্শকদের মাটিতে বসে খেলা দেখার বড় চ্যালেঞ্জ স্টেডিয়ামে টিকিট পাওয়া। কারণ মাঠে বসে উপভোগ করতে হলে টিকিট কিনতে দর্শকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় সোনার হরিণ নামক টিকিট।
তবে এবার সেই কষ্ট থেকে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের দর্শকরা। আগামী মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে অনলাইনে একটি নিদিষ্ট সংখ্যক টিকিট ছাড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সুজন আরও বলেন, 'অনলাইনে টিকিট বিক্রির জন্য আমরা কাজ করছি। আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাস্তাবায়ন হবে বলে আমি আত্ববিশ্বাসী।'
