| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অজি অধিনায়ক মেগ ল্যানিং পন্টিং-ধোনিদের সবাইকে পেছনে ফেলে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৪:৪৭:৪১
অজি অধিনায়ক মেগ ল্যানিং পন্টিং-ধোনিদের সবাইকে পেছনে ফেলে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড

রবিবার (২৬ ফেব্রুয়ারি) ফাইনাল ম্যাচ অধিনায়ক হিসেবে মেগ ল্যানিংয়ের কেরিয়ারের ১০০তম টি-২০ ম্যাচ ছিল। এভাবেই আন্তর্জাতিক টি-২০তে সেঞ্চুরির অভিনব রেকর্ড গড়ে ফেলেছেন। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতেই ১০০টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিনব রেকর্ড গড়ে ফেলেন ল্যানিং। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে এমন রেকর্ড মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি বা মেগ ল্যানিংয়ের নিজের দেশের কিংবদন্তি রিকি পন্টিংয়ের ঝুলিতেও নেই।

পুরুষ বা মহিলা ক্রিকেটের মধ্যে এমন নজির ল্যানিং ছাড়া আর কারও নেই। কাকতালীয়ভাবে নেতা হিসেবে ১০০তম টি-২০ মাইলস্টোন ম্যাচটি ছিল টি-২০ বিশ্বকাপের ফাইনাল। মাইলস্টোন ম্যাচ জিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন তিনি।

মেগ ল্যানিংয়ের কৃতিত্বের শেষ এখানেই নয়। ক্যাপ্টেন হিসেবে মোট পাঁচটি আইসিসি ট্রফি তাঁর ঝুলিতে। ২০১৪ সালে প্রথমবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে টি-২০ বিশ্বকাপ জেতান ডান হাতি ব্যাটার। এরপর ২০১৬ সাল বাদ দিলে ২০১৮, ২০২০ এবং ২০২৩ টানা তিনবার অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করলেন। এছাড়া ২০২২ সালে মেগ ল্যানিংয়ের নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জেতে অজিরা।

আইসিসি ট্রফি জয়ের নিরিখে এখন পন্টিং ও ধোনির থেকে এগিয়ে তিনি। পন্টিংয়ের ঝুলিতে রয়েছে চারটি আইসিসি ট্রফি। ২০০৩, ২০০৭ সালের ওডিআই এবং ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোনির ঝুলিতে তিনটি আইসিসি ট্রফি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...