| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ক্রিস্টিয়ানো রোনালদো এবার বক্সিং প্রতিযোগিতায়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১০:৫৩:১৫
ক্রিস্টিয়ানো রোনালদো এবার বক্সিং প্রতিযোগিতায়

রোববার রাতে সৌদি আরবের রিয়াদে বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন জ্যাক পল ও টমি ফিউরি। এর আগে এই প্রতিযোগিতায় আল-নাসর তারকা রোনালদোকে জয়ের সাক্ষী করতে চান জ্যাক।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বক্সিং প্রতিযোগিতায় রোনালদোর উপস্থিত হওয়ার খবর প্রকাশ করে। সেখানে দেখা যায় রোদ চশমা পরে বক্সিং দেখতে হাজির হয়েছেন সিআরসেভেন। তবে তিনি জ্যাকের জয়ের সাক্ষী হতে পারেননি।

হারের পরে জ্যাক পল বলেন, ‘টমির প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। সে জিতেছে। দয়া করে জয় বা পরাজয়ের মধ্য দিয়ে আমাকে বিচার করবেন না। আমি চেষ্টা করব ভবিষ্যতে ভালো করার। এটা আমার ভালো পারম্যান্স ছিল না।’

এ দিকে টমি ফিউরি বলেন, ‘গত আড়াই বছর ধরে জ্যাকের চ্যালেঞ্জের পরে অনেকে মনে করেছিলেন, আমি সম্ভবত ভয় পাচ্ছি। কিন্তু তাদের জবাব দিতে আজকের রাতের জয়টিই যথেষ্ট। এটাই টমি ফিউরি। এখন সবাই লিখে রাখো, আমি ভয় পাইনি।’

এর আগে মার্কার এক খবরে বলা হয়েছিল, খেলাধুলার জগতে বড় তারকার নাম রোনালদো। তিনি যদি এই প্রতিযোগিতায় উপস্থিত হন, তা হলে বক্সিংয়ে দিনবদলের হাওয়া লাগতে পারে। সে সঙ্গে জ্যাক পলের ক্যারিয়ারে আসতে পারে ইতিবাচক পরিবর্তন।

এ বিষয়ে জ্যাক পল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হ্যাঁ, আমি মনে করি তিনি (রোনালদো) আমাদের লড়াই দেখার জন্য আসবেন এবং আমি তাকে আমার জয়ের সাক্ষী করতে চাই।’

কিন্তু বাস্তবে রোনালদোকে জয় দেখাতে ব্যর্থ হয়েছেন মার্কিন ইউটিউবার জ্যাক পল। সেইসঙ্গে কাউন্সিলের র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার যে সুযোগ ছিল তার সামনে, সেটি অর্জন করতে ব্যর্থ হয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...