এক হ্যারি কেইনে তাণ্ডবে এক হ্যারি কেইনে লণ্ডভণ্ড করল টটেনহাম
আজ ২৬ ফেব্রুয়ারি টটেনহামের মাঠে ২–০ ব্যবধানে হেরেছে পটারের দল চেলসি। তবে অবাক করা বিষয় হল এবারের লিগে এটি চেলসির নবম হার, টানা দ্বিতীয় বারের মত।
এবারের আসরে চেলসিকে হারিয়ে পয়েন্ট তালিকায় লাফ দিলেন জয় পাওয়া দল টটেনহাম। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান আরও সংহত করেছে এই টটেনহাম। ২৫ ম্যাচে হ্যারি কেইনদের পয়েন্ট ৪৫। পাঁচে থাকা নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে এগিয়ে ৪ পয়েন্টে।
চেলসিকে হারানো টটেনহাম ওয়েস্ট হামের বিপক্ষে ২-০ জয়ের একাদশ নিয়ে নামলেও চেলসির শুরুর একাদশে ছিল সর্বশেষ ম্যাচ থেকে ছয় পরিবর্তন। তবে মাঠের খেলায় অদল–বদলের প্রভাব পড়েছে কমই।
বরং ১৮ মিনিটে থিয়াগো সিলভা চোট পেয়ে মাঠ ছেড়ে গেলে রক্ষণই দুর্বল হয়ে পড়ে। ২৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল টটেনহাম। পিয়েরে–এমিলী হজার্গের শট পোস্টে লাগলে সে যাত্রায় বেঁচে যায় চেলসি।
প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিম জিয়েশকে নিয়ে তৈরি হয় নাটকীয় পরিস্থিতির। মরোক্কান এই মিডফিল্ডার টটেনহামের এমারসন রয়্যালকে কাঁধ দিয়ে ধাক্কা দিলে রেফারি তাঁকে লাল কার্ড দেখান। তবে ভিএআর দেখার সিদ্ধান্ত পরিবর্তন করে হলুদ কার্ড দেখান রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল।
টটেনহামের তিন পয়েন্ট নিশ্চিত করা গোল দুটিই আসে দ্বিতীয়ার্ধে। ৪৬ মিনিটে ডান দিক নেওয়া এমারসনের নিচু শট আটকে দেন চেলসি গোলরক্ষক কেপা, তবে বল হাতে জমিয়ে রাখতে পারেননি। পাশে থাকা এনজো ফার্নান্দেজ বিপদমুক্ত করতে বল বাইরে ছুড়ে দিলে পেয়ে যান অলিভার স্কিপ। জোরালো শটে বল জালে জড়িয়ে দেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
সমতা আনতে মরিয়া চেলসি বেশ কয়েকবারই হানা দিয়েছে টটেনহাম রক্ষণে। দ্রুতগতির দৌড়ে একাধিকবার ডি বক্সে ঢুকলেও ‘ফিনিশিং’ করতে পারেননি কাই হাভার্টজ, রাহিম স্টার্লিংরা। উল্টো ৮২ মিনিটে দ্বিতীয় গোলও হজম করে দলটি।
সন হিউন–মিনের নেওয়া কর্নার থেকে বল পেয়ে যায় কিছুটা পাহারাহীন থাকা কেইন। কাছ থেকে বল জড়াতে ভুল করেননি ইংলিশ অধিনায়ক।
মৌসুমজুড়ে গোল পেতে সংগ্রাম করা চেলসি বাকি সময়েও আর গোল করতে পারেনি। ২৪ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট এখন ৩১। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ স্পট চতুর্থ স্থানধারী দলের চেয়ে ১১ পয়েন্ট পেছনে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
