| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের ক্রিকেট পাড়ায় ফের শোকের ছায়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৭:০১:১০
ভারতের ক্রিকেট পাড়ায় ফের শোকের ছায়া

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বসন্ত রাঠৌর বল করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য নেয়া হয় হাসপাতালে। এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে দেশটির গুজরাটে ১০ দিনে তিন ক্রিকেটার মারা গেলেন।

ক্রিকেট খেলতে খেলতেই পাড়ি দিলেন না ফেরার দেশে। ৩৪ বছর বয়সী বসন্ত গুজরাটের পণ্য পরিষেবা কর (জিএসটি) দপ্তরের কর্মী ছিলেন। ক্রিকেটকে অনেক ভালোবাসতেন তিনি।

জানা যায়, অলরাউন্ডার বসন্ত আহমেদাবাদের কাছে একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ম্যাচ খেলছিলেন। বল করার এক পর্যায়ে প্রথমে বুকে অস্বস্তি অনুভব করেন তিনি।

পরে ব্যথা শুরু হলে সতীর্থ ও আয়োজকরা প্রথমে তাকে ডেন্টাল কলেজে নিয়ে যান। শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় তাকে স্থানীয় সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু হলেও বসন্তকে বাঁচানো সম্ভব হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হৃদরোগে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে বসন্তের। বস্ত্রপুরের এই বাসিন্দার স্ত্রীও রয়েছেন।

গত ১০ দিনে বসন্তের আগে দুই ক্রিকেটার রাজকোটের বাসিন্দা প্রশান্ত ভারোলিয়া (২৭) এবং সুরাতের বাসিন্দা জিগ্নেশ চৌহান (৩১) মারা যান। সকলেরই মৃত্যু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হয়েছে। পর পর এমন ঘটনায় গুজরাটের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...