| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মাহামুদউল্লাহকে নিয়ে একি বললেন অধিনায়ক তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৬:৫১:১৮
মাহামুদউল্লাহকে নিয়ে একি বললেন অধিনায়ক তামিম

মাহমুদউল্লাহ রিয়াদ সেই প্রশ্নের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন। একসময় মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকায় মুন্সিয়ানা দেখিয়েছেন নিয়মিত। তবে এখন রানের জন্য বেশ সংগ্রাম করতে হয়। উইকেটে টিকে থাকতে গিয়ে কখনো কখনো বেড়ে যায় দলের চাপ।

গত ২০১৯ সালে ওয়ানডেতে রিয়াদের স্ট্রাইক রেট ছিল ৮১.৫০। ২০২০ ও ২০২১ সালে যথাক্রমে ৮৫.৩৯ ও ৮১.৫৯। ২০২২ সালের ১৩ ওয়ানডে ইনিংসে স্ট্রাইক রেট ৬৯.২৫। যদিও গড়ের দিক থেকে উন্নতি হয়েছে।

তামিম ইকবাল দাবি করলেন, এখনও বাংলাদেশ দলের অন্যতম পাওয়ার হিটার মাহমুদউল্লাহ্ রিয়াদ। মিডল অর্ডার নিয়ে আলাপকালে তিনি বলেন, 'রিয়াদ ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছে। কোন পরিস্থিতিতে ব্যাট করছিলেন এটা মাথায় রাখতে হবে। আমাদের হার্ডহিটার কে? অবশ্যই রিয়াদ ভাই একজন। আফিফও ভালো করছে, সেও একজন।'

এই দুজনের ব্যাকআপ হিসেবে ভাবা হচ্ছে ইয়াসির আলী চৌধুরী ও অভিষেকের অপেক্ষায় থাকা তৌহিদ হৃদয়ের কথা। তামিমের ভাষায়, 'ব্যাকআপ যদি বলেন, ইয়াসিরের অনেক ভালো সামর্থ্য আছে। যদিও বিপিএল ছাড়া তৌহিদ হৃদয়ের তেমন খেলা দেখিনি, তবে সে আরেকজন হতে পারে। এখন পর্যন্ত আফিফ ও রিয়াদ ভাইই আছে। আল্লাহ না করুক তাদের কিছু হয়ে গেলে তখন ইয়াসির ও হৃদয় আছে। এরাই আমার কাছে মনে হয় সামর্থ্যবান।'

ইংল্যান্ড সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকা হৃদয় মূলত মিডল অর্ডার ব্যাটার, যদিও বিপিএলে বাজিমাত করেছেন টপ অর্ডারে। জাতীয় দলে তাকে কোথায় কাজে লাগানোর পরিকল্পনা তামিমদের?

তামিমের উত্তর, 'বিপিএলে ওপেনিং ও তিন নম্বরে খেলেছে। এখন যখন স্কোয়াডে আছে, ফ্লেক্সিবল। তাকে প্রয়োজন হলে তিনে ব্যবহার করব। মিডল অর্ডারেও কাজে লাগাতে পারি, সে তার ক্যারিয়ারজুড়ে মিডল অর্ডারেই খেলেছে। বিপিএলেই প্রথম তিনে খেলল। যে জায়গায় দরকার হয় ঐ জায়গায় ব্যবহার করব।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...