| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সৌদিতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ক্যাম্প নিয়ে সংশয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১০:২৫:১৭
সৌদিতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ক্যাম্প নিয়ে সংশয়

সিলেটে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে সৌদি আরবে ক্যাম্প করবে কি না তা নিয়ে বিতর্ক চলছে ফুটবল ফেডারেশনে। ৩ তারিখে ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও সৌদি আরব এখনো কিছু ঘোষণা করেনি।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘তিন-চারদিন পর বিষয়টি নিশ্চিত করা হয়... ভিসা নিতেও তো সময় লাগবে। তারপর ফ্লাইট কনফার্ম করতে করতে আরও একটু দেরি হয়ে যাবে। তো এই বিষয়ে আমাদের ফাইনাল সিদ্ধান্তটা কী হবে, তা আমরা নির্দিষ্ট সময়ের পর জানাব।'

আগামী সোমবার তাই বিকল্প ভেন্যুর সন্ধানে সিলেটে যাবেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। তালিকায় আছে জেলার আবুল মাল আবদুল মুহিত ও বিকেএসপি গ্রাউন্ড পরিদর্শন। বিবেচনায় আছে উত্তরার এপিবিএন মাঠ ও বসুন্ধরা কিংস অ্যারেনাও। দেশে কিছুদিন অনুশীলন করে সৌদি আরবে যাওয়ার চেষ্টাও করছে ফেডারেশন। এর কারণ সৌদি আরবে সুযোগ আছে প্রস্তুতি ম্যাচ খেলারও।

বাফুফের সাধারণ সম্পাদক আরও জানান বলেন, 'কে জানে, আমাদের দেশের মাটিতেই ক্যাম্প শুরু হয়ে গেল। তার তিন-চার দিন পরে দল সৌদি আরবে গিয়ে সেখানে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প হতে পারে।'

গত ২৫ ফেব্রুয়ারি) জুম মিটিংয়ে ন্যাশনাল টিমস কমিটির বৈঠক হয়েছে। শেষ হয়েছে বিপিএলের প্রথম লেগের খেলা। ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য দুই-একদিনের মধ্যেই স্কোয়াড ঘোষণা করবেন হেড কোচ।

তিনি বলেন, 'আমাদের সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। আগামী দু-একদিন সময় নিয়ে আমরা সব নিশ্চিত করব।'

জাতীয় দলের সহকারী কোচ ও গোলরক্ষক কোচের নাম চূড়ান্ত হয়েছে তবে বাফুফে আনুষ্ঠানিকভাবে জানাতে আরও কিছুদিন সময় নিচ্ছে। সহকারী কোচ স্প্যানিশ ও গোলরক্ষক কোচ অস্ট্রেলিয়ান হওয়ার দিকে ইঙ্গিত দিলেন বাফুফে সাধারণ সম্পাদক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...