আজ বাগদান, শীঘ্রই বিয়ে; নতুন জীবনে প্রবেশ করছেন বাংলার পেসার
বাগদানের পূর্বের আচার নিয়ম চলছে। সবেতেই গোপনীয়তা রাখা হয়েছে। বাগদানের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকাও ছোট রাখা হয়েছে। মুকেশের মা মালতি দেবী, কাকা, ভাই ও কয়েকজন বাছাই করা বন্ধু উপস্থিত থাকবেন। ২১ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জে রয়েছেন মুকেশ। ২২ ফেব্রুয়ারি থেকে স্থানীয় জেলা প্রশাসনের তরফে তাঁকে সম্মানিত করা হয়। বাগদানের পর তিনদিন বাড়িতে থাকার পর দিল্লি চলে যাবেন মুকেশ।
মুকেশ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৩ আইপিএল। তার আগে দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দেবেন মুকেশ। আইপিএল যজ্ঞে ঝাঁপানোর আগে বাগদান পর্ব সেরে রাখলেন। আইপিএল শেষ হওয়ার পর সাতপাকে বাঁধা পড়বেন এই ডান হাতি পেসার।
