| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অ্যান্ডারসনকে স্যালুট জানালেন রবি শাস্ত্রী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৪:৩৯:১৬
অ্যান্ডারসনকে স্যালুট জানালেন রবি শাস্ত্রী

জেমস অ্যান্ডারসন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ পারফর্ম করেছেন। কিউইদের বিপক্ষে ৭ উইকেট পেয়েছেন সেই টেস্টে। এমন দুর্দান্ত পারফর্মেন্সের প্রভাব পড়েছে তার টেস্ট র‍্যাংকিংয়েও। দীর্ঘ চার বছর টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা প্যাট কামিন্সকে হটিয়ে সেই এক নম্বর স্থানটা নিজের করে নিজেছেন ইংল্যান্ডের এই পেসার।

এ নিয়ে ষষ্ঠবারের মতো তালিকায় সবার ওপরে উঠলেন অ্যান্ডারসন। ২০০৩ সালে এই সংস্করণে অভিষেকের পর ২০১৬ সালে প্রথমবার শীর্ষে ওঠেন তিনি। সবশেষ এক নম্বরে ছিলেন ২০১৮ সালে।

আইসিসি রিভিউতে সম্প্রতি অ্যান্ডারসনের এই সাফল্য নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। ভারতের সাবেক ক্রিকেটার মনে করেন, অনুশীলনে শতভাগ দিয়ে নিজেকে বাকিদের থেকে আলাদা রেখেছেন তিনি।

রবি শাস্ত্রী বলেছেন, ‘ইংল্যান্ড সফরে কোচ হিসেবে যখনই গিয়েছি, তখনই তাকে খুব কাছ থেকে দেখেছি। তার ওয়ার্ক এথিকসের প্রশংসা করতাম। এমনকি ভারতের কন্ডিশনেও অনেক সময় সে এখানে খেলার সুযোগ পেত না। তবে লাঞ্চের সময় কিংবা দিনের খেলা শেষ হতেই অথবা খেলা শুরুর পূর্বে সে বোলিং করত। সে হয়তো মোটে ২০ থেকে ২৫ বল করত। কিন্তু প্রতিটি বল সে তার সর্বোচ্চটা দিত। মাঝে মাঝে আমি আমার ফাস্ট বোলারদের বলতাম, শুধু একে (অ্যান্ডারসন) দেখ। তার পেশাদারত্ব, ওয়ার্ক এথিকস দেখ।’

অ্যান্ডারসনের পেশাদারত্বে মুগ্ধ হয়ে শাস্ত্রী বলেন, ‘৪০ বছর বয়সে কেউ খেলতে পারবে না এবং এই ধরনের সাফল্য পাবে না, যদি না সে সর্বোচ্চ ফিট হয়। তাকে টুপি খোলা অভিনন্দন। আমাকে বলতেই হবে, দারুণ কাজ করেছ জিমি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...