| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টেস্টে বিশ্বের সেরা বোলার জেমস অ্যান্ডারসন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৬:২০:৪৫
টেস্টে বিশ্বের সেরা বোলার জেমস অ্যান্ডারসন

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে বল হাতে ৭ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। ফলে শীর্ষের দিকে একধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ারে ৬ষ্ঠ বারের মতো আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। ২০১৬ সালে সতীর্থ স্টুয়ার্ট ব্রড এবং রবিচন্দ্রন অশ্বিনকে হারিয়ে অ্যান্ডারসন প্রথমবারের মতো শীর্ষে উঠেছিলেন।

এই বয়সে কোনো বোলারের টেস্ট র‍্যাঙ্কিংয়ে উঠে আসার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে বার্ট আয়রনমঙ্গার ৫০ (১৯৩৩ সাল), ক্ল্যারি গ্রিমেট ৪৪ (১৯৩৬ সাল), টিক ফ্রিম্যান ৪১ (১৯২৯ সাল) এবং সিডনি বার্নস ৪০ ((১৯১৪ সাল)) বছর বয়সে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন।

টেস্ট ইতিহাসে গ্রিমেটের অর্জনের প্রায় ৮৭ বছর পর আবারও এমন ঘটনা দেখা গেল। অ্যান্ডারসনের পর র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই স্পিন অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৮৬৪। তৃতীয় স্থানে নেমে গেছেন এতদিন শীর্ষে থাকা কামিন্স। তার রেটিং পয়েন্ট ৮৫৮।

ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে এসেছেন টম ব্লান্ডেল (১১তম) এবং ডেভন কনওয়ে (১৭তম)। একই সিরিজে কিউইদের বিপক্ষে দারুণ খেলায় ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন ওলি পোপ (২৩তম), হ্যারি ব্রুক (৩১তম) এবং বেন ডাকেট (৩৮তম)।

বোর্ডার-গাভাস্কার সিরিজে অসাধারণ বোলিং এবং ব্যাটিং করায় টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে নবম স্থানে এসেছেন রবীন্দ্র জাদেজা। তার সতীর্থ অক্ষর প্যাটেল বল-ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে এসেছেন। এই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অক্ষর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...