| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কঠিন সমীকরণ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৪:৪৭:৩৬
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কঠিন সমীকরণ!

টি-২০ বিশ্বকাপের ইতিমধ্যেই নির্ধারিত হয়েছ তিনটি সেমিফাইনালিস্ট দলের নাম। এ-গ্রুপ থেকে অস্ট্রেলিয়া শুধু শেষ চারের টিকিট হাতে পাওয়াই নয়, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত করেছে। বি-গ্রুপ থেকে ইংল্যান্ড ও ভারত সেমিফাইনালের টিকিট পকেটে পুরেছে। যদিও এ-গ্রপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে উঠবে এবং কারা বি-গ্রুপের এক নম্বর দল হবে, তা এখনও নির্ধারিত হয়নি। মঙ্গলবার উভয় গ্রুপের শেষ লিগ ম্যাচের শেষে এই দু'টি প্রশ্নের জবাব মিলবে। তবে সামনে রয়েছে কঠিন সমীকরণ!

এ-গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাঠে নামছে বাংলাদেশের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা জিতলে নেট রান-রেটের নিরিখে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের। দক্ষিণ আফ্রিকা হারলে শেষ চারে দেখা যাবে নিউজিল্যান্ডকে।

অন্যদিকে বি-গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তান মাঠে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তান জিতলে ভারতের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে। পাকিস্তান হারলে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ভারত নিজেদের গ্রুপের এক নম্বরে থাকলে তারা সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে দু'নম্বর দল হিসেবে সেমিফাইনালে উঠলে হরমনপ্রীতদের সেমিফাইনাল খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

ভারতীয় শিবির এক্ষেত্রে অস্ট্রেলিয়াকেই সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ ধরে নিচ্ছে। কেননা শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান কতটা লড়াই চালাতে পারবে, সে বিষয়ে সংশয়ের অবকাশ থেকে যায় বইকি।

আয়ারল্যান্ড ম্যাচ জিতে উঠেই ভারত যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার জন্য মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেটা বোঝা যায় ক্যাপ্টেন হরমনপ্রীত কউরের কথাতেই। প্রথমে পুরস্কার বিতরণী মঞ্চে হরমনপ্রীত এ প্রসঙ্গে বলেন যে, শুধু ভারতের কাছেই নয়, অস্ট্রেলিয়ার কাছেও ম্যাচটি ডু-অর-ডাই হবে। তাছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামা যে তাঁরা উপভোগ করেন, সেটাও জানাতে ভোলেননি ভারতের ক্যাপ্টেন।

পরে সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত সেমিফাইনাল প্রসঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামা আমাদের বরাবর উদ্দীপ্ত করে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেললে সেটা দলের এবং নিজের আত্মবিশ্বাস বাড়ায়।’

গতবছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্য়াচে দ্বি-পাক্ষিক সিরিজটি তাঁদের আত্মবিশ্বাস জোগাবে এবং তাঁরা এখন অনেক ভালোভাবে অস্ট্রেলিয়ার শক্তি-দুর্বলতা জানেন। কউরের কথায়, ডিসেম্বরের সিরিজটি আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। এখন আমরা প্রতিপক্ষ হিসেবে ওদের অনেক ভালো করে চিনি। সুতরাং, উভয় দলই চাপে থাকবে।

হরমনপ্রীতের কথায় যে প্রছন্ন হুঁশিয়ারি ছিল, তা বুঝে নিতে অসুবিধা হয় না। যদিও ডিসেম্বরের ৫ ম্যাচের সিরিজে ১-৪ ব্যবধানে হারতে হয় ভারতকে। তাছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হার মানে ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...