| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাথুরুসিংহের সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা বলেছেন হেরাথ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২০ ১২:১১:২৯
হাথুরুসিংহের সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা বলেছেন হেরাথ

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে তার বাংলাদেশে আসার কথা রয়েছে। হাথুরুকে ফিরে পেয়ে বাংলাদেশ দলই উপকৃত হবে মনে করেন তার স্বদেশি সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) হেরাথ জানান, ‘আপনারা জানেন যে চন্ডিকার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে। সেসময় বাংলাদেশ ভালোও করেছিল। তার সঙ্গে আমার খেলোয়াড় হিসেবে যেমন খেলার অভিজ্ঞতা আছে, তেমনি অভিজ্ঞতা আছে তার কোচিংয়েও। তার ব্যাপারে আমি খুবই ইতিবাচক। তার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। তাকে পেয়ে বাংলাদেশ দল উপকৃতই হবে।’

হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে তার সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা বলেছি।’

বাংলাদেশে হাথুরসিংহের দ্বিতীয় মেয়াদে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও বাংলাদেশ তার মেয়াদে সবচেয়ে সফল ছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতেছে টাইগাররা। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। উপরন্তু, ২০১৫ সালে, তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলা হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...