| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের কাছে ০-৪ ব্যবধানে হারবে অস্ট্রেলিয়া: চ্যাপেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২০ ১২:০১:৫২
ভারতের কাছে ০-৪ ব্যবধানে হারবে অস্ট্রেলিয়া: চ্যাপেল

প্রথমে নাগপুর, এরপর দিল্লি টেস্ট। দুই টেস্টেই ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে মাত্র তিন দিনেই হেরে গেছে বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংকে শীর্ষ দল অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্ট হেরে এরই মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার। ফলে সেই ট্রফি আরও একবার নিজেদের কাছেই ধরে রাখল ভারত।

এদিকে সামনের ম্যাচগুলোয় যে অস্ট্রেলিয়া ফিরতে পারবে, এমনটা মনে করেন না সাবেক অজি ক্রিকেটার চ্যাপেল। বরং চলতি বর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়া ০-৪ ব্যবধানে হারবে বলে মনে করেন এ অজি লিজেন্ড। দ্বিতীয় টেস্ট শেষে চ্যাপেল বলেন, 'এখান থেকে ফিরে আসা খুবই কঠিন। আপনি একবার না, দুবার একই কাজ করেছেন। এদিক বিবেচনা করলে আপনি বলতেই পারেন, ৪-০ তে সিরিজ জয়ের বড় সম্ভাবনা আছে ভারতের।'

এদিকে দুই-ম্যাচেই প্রথম ইনিংসে তুলনামূলক ভালো ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা। এর বড় কারণ হতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে উইকেট থেকে আরও বেশি সুবিধা আদায় করেছেন স্পিনাররা।

এ প্রসঙ্গে চ্যাপেল বলেন, 'আমি মনে করি, দ্বিতীয় দিনের বিকেলের সেশনে অনেক সাহসী ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া এবং প্রথম সেশন শেষে তারা ম্যাচে ছিল। কিন্তু তারপর তারা ম্যাচ থেকে ছিটকে যায়।'

নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে হারের পর, দিল্লি টেস্টে অজিরা হেরেছে ৬ উইকেটে। আগামী ১ মার্চ ইন্দোরে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...